আজকের শীর্ষ খবর

Latest Post

Kaushani Mukherjee. From Facebook Srijit Mukherjee's new movie 'Kilbil Society' has been released in theaters in West Bengal today. There has been a lot of discussion about the intimate scenes between Parambrata Chatterjee and Kaushani Mukherjee in the movie. Kaushani spoke in detail about this in an interview given to West Bengal media Sangbad Pratidin. Kaushani said that director Srijit was quite conscious about shooting intimate scenes in the movie. To ensure that the scene was shot properly and that the couple in the movie did not feel uncomfortable, an intimacy coordinator named Astha was brought in from Mumbai. Kaushani and Parambrata in 'Kilbil Society'. From Facebook Koushani and Parambrata in 'Kilbil Society'. From Facebook Koushani also said, 'I had separate sessions with Paramada and Srijitda. The matter was done very technically. And I had Paramada opposite me, who is a great actor himself.’ Regarding the shooting of intimate scenes in the film, Kaushani said, ‘The production company told me that if I want, they will bring an intimacy coordinator no matter what the cost, and they did that. This gave me confidence. It is also true that I will not agree to all films just because I have kissed in one film. For that, the script has to have some steam.’ In the interview, Kaushani was also asked about her boyfriend, actor Boney Sengupta. Did he object to Kaushani acting in intimate scenes? Kaushani Mukherjee. From Facebook Koushani Mukherjee. From Facebook The actress said, ‘I have already spoken to Boney. It is necessary for all healthy relationships. Whatever she had to say, she said. Earlier, we had decided that we would not act in kissing scenes on screen. Therefore, it took some time to decide. "However, both of them felt that it (acting in a kissing scene) could be done in this movie for the sake of the character."




 


দিশা অভিনীত কেটিনা ছবির সব কাজ শেষ। সালমান খানের সঙ্গে রাধে ছবির শুটিংও শেষ করেছেন তিনি। এবার শুরু হলো ‘এক ভিলেন রিটার্নস’। ছবিটি ২০২২ সালে মুক্তি পাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:


 রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে আজ মঙ্গলবার বেলা দুইটায়। এই সমাবেশ কেন্দ্র করে গতকাল সোমবার থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ আছে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:

 

২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম চলচ্চিত্র ‘দৃশ্যম’ দেখে মুগ্ধ হননি, এমন দর্শক খুব কমই। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:

 আজকের শীর্ষ খবর ডেস্ক: ব্রেকিং নিউজ:





অল্প কিছু সময় আগে আনুমানিক ১৪ বছর বয়সী একটি ছেলে বাই সাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি রিক্সার সাধে ধাক্কা খেয়ে বাসের 

পিছনের চাকার নিচে পড়ে গিয়ে মর্মান্তিক অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা যায় যে, ছেলেটি একটি গ্যারেজে কাজ করতো তার গ্রামের 

বাড়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। ছেলেটির ফুপুর বাসা হালুয়াঘাট সংলগ্ন খয়রাকুড়ী গ্রামে, তার ফুফু তাকে একটি গ্যারেছে চাকুরী দেয় সে ফুফুর বাসায় থাকতো। বিষয়টি নিয়ে হালুয়াঘাট বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


        আজকের শীর্ষ খবর ডেস্ক:


টাঙ্গাইলের ধনবড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (৩৮) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার(২১ ডিসেম্বর ২০)ইং বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের চলছে শোকের মাতম। বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি চড় দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে বিকেলে একই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে থানায় আনার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

প্রকৃতি
আকাশকে শুধালাম-এত নীল কেন?
আকাশ বলল-দুঃখ ধরি বলে।
মেঘকে শুধালাম -রঙ বদলাও কেন?
মেঘ বলল-মন চিনি বলে।
বৃষ্টিকে শুধালাম-ঝরে যাও কেন?
বৃষ্টি বলল-নদী হব বলে।
নদীকে শুধালাম -কুল ভাঙো কেন?
নদী বলল-ভালোবাসি বলে!!
বাতাসকে শুধালাম- এত বহ কেন?
বাতাস বলল-ঝড় হবো বলে।
পাহাড়কে শুধালাম-এত উঁচু কেন?
পাহাড় বলল-দুঃখ জমে জমে!!
চাঁদকে শুধালাম-ক্ষয়ে যাও কেন?
চাঁদ বলল-প্রহর ছুয়ে ছুয়ে।
জোনাককে শুধালাম-নিভে যাও কেন?
জোনাক বলল-আবার জ্বলবো বলে।
বৃক্ষকে শুধলাম-ছায়া দাও কেন?
ছায়া বলল- রোদে জ্বলি বলে।
মাটিকে শুধালাম- এত সহ কেন?
মাটি বলল- বুক ভরে বলে।
পাখিকে শুধালাম -উড়ে যাও কেন?
পাখি বলল-স্বাধীনতার সুখে!!

        আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলা পৌরসভার মেয়র পদে ৯জন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত |



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ৯ জনের নাম ক্রমানুসারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় প্রতীক চেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: রশিদ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলসুম রেনু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা পৌরসভা নির্বাচনে ৯জন দলীয় প্রতীকের মনোনয়ন চেয়ে প্রার্থী হন। আমরা সর্বসম্মতিক্রমে দলীয় পদবী ক্রমানুুসারে তাদের নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব।
Solaiman Tarafder


       আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরে পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন ৪৫ জন |



নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা না করা হলেও জামালপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ৪৫ জন নেতাকর্মী। দলীয় মনোনয়ন বিক্রির শেষ দিনে এ সংখ্যা পাওয়া যায়। জামালপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে জামালপুর পৌরসভায় ১১ জন, সরিষাবাড়ী পৌরসভায় ১০ জন, মাদারগঞ্জে ১ জন, মেলান্দহে ৬ জন, ইসলামপুরে ৯ জন এবং দেওয়ানগঞ্জে ৮ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এগুলো বুধবার যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা জানান, প্রতিটি দলীয় মনোনয়ন ফরমের জন্য মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। জামালপুরে মোট পৌরসভার সংখ্যা ৮টি। বকশীগঞ্জ ও হাজরাবাড়ী বাদ বাদে ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামালপুর পৌরসভার মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি। তিনি ফরম পূরণ করে জমাও দিয়েছেন। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন বিতরণ ও সংগ্রহ করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভা শেষে ৫ ডিসেম্বর প্রতিটি পৌরসভায় ৩ জন করে সম্ভাব্য নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে। কে মনোনয়ন পাবে সেটি দলের নীতি নির্ধরকরাই নির্ধারণ করবেন।
Solaiman Tarafder

রনি জাহিদুল ইসলাম

       আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলায় গরুবাহী ট্রাক খাদে পড়ে  ১জন নিহত  ও ১৩টি গরুর মৃত্যু |



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ ও নির্মানাধীন কালভার্র্টের পাহাড়াদার ছোরহাব আলী নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দিবাগত রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোরহাব আলী একই এলাকার মৃত. সৈয়দ আলীর পুত্র। আহতরা হলেন ট্রাক চালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের শওকত আলীর পুত্র নবী হোসেন। স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু ক্রয় করে ব্যবসায়ীরা ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নির্মানাধীন কালভার্র্টের খাদে পড়ে যায়। নির্মানাধীন ব্রিজের পাহাড়াদার ছোরহাব মিয়া ঘটনাস্থলেই প্রান হারান। এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা ৩২টি গরুর মধ্যে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকী গরুগুলো উদ্ধার করে নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে প্রেরন করেছেন। তবে স্থানীয়দের দাবী নির্মানাধীন কালভার্র্টের সামনে কোন রোড সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

      আজকের শীর্ষ খবর ডেস্ক:

পৃথিবীর অনেক মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, মতিয়া চৌধুরী |




হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও নকলা-নালিতাবাড়ীর এমপি মতিয়া চৌধুরী বলেছেন, করোনার দুর্যোগে পৃথিবীর উন্নত দেশ সমূহ কাইত (অর্থনৈতিক বিপর্যয়) হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি, ভাস্কর্য স্থাপনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে যা আমি নিজ চোখে দেখে এসেছি। কাজেই ভাস্কর্য আর মুর্তিস্থাপনের বিষয়টি যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বুধবার রাতে মুক্তমঞ্চে শেরপুরের নকলা পৌরসভার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপটেন ২৯০জন শিক্ষার্থী এবং ১৪৪জন জেলেদের মাঝে সোলার বাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক ও ঢেউটিন এবং পরীক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ জোড়া করে ব্রেঞ্চ প্রদান করেন। বিতরণ কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget