করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সারা পৃথিবী যখন নিস্তব্ধ নিশ্চিত মৃর্ত্যুর মিছিল চলছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, বেড়ে যাচ্ছে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা। দিন দিন বেড়ে যাচ্ছে খাবারের সংকট। এই সংকট মোকাবেলায় রাতের আঁধারে ক্ষুদার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পোঁছে দেওয়ার উদ্যেগ গ্রহন করে #খিলপাড়া_ব্লাড_ডোনেট_ক্লাব, চাটখিল, নোয়াখালী|
বৈশ্বিক এই মহামারীর কারণে মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে,অনেকে না খেয়ে থাকলেও লজ্জায় কারো কাছে কিছু চাইতে ও পারে না,তাই খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব সাধ্যমতো চেষ্টা করতেছে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। বর্তমানে করোনা পরিস্থিতিতে ভাইরাসের মহামারি যতদিন থাকবে ততদিন আমরা সাধ্যমত খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কোন পরিবার যদি অনাহারে, ক্ষুদার্ত থাকেন দয়াকরে আমাদের সাথে যোগাযোগ করবেন। কথা দিচ্ছি আপনার পরিচয় গোপন রাখবো
এম আর হাসান রকি:প্রচার সম্পাদক খিলপাড়া_ব্লাড_ডোনেট_ক্লাব



Post a Comment