মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর নির্দেশনায় বিনা পারিশ্রমিকে অসহায় গরীবের ধান কেটে দিলো সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগ।

মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর নির্দেশনায় বিনা পারিশ্রমিকে অসহায় গরীবের ধান কেটে দিলো সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগ।

আজকের শীর্ষখবর ডেস্ক


করোনাভাইরাসের কারনে সরিষাবাড়ী উপজেলাতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক কৃষক। তাই প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি মহোদয়ের পক্ষে তার নির্বাচনী এলাকা জামালপুর-৪(সরিষাবাড়ী) বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় শ্রম দিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু সহ সরিষাবাড়ী ছাত্রলীগের নেতাকর্মীরাবৃহস্পতিবার সকাল ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় এই ব্যতিক্রম কাজের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জেলা ছাত্রলীগের সদস্য, ও সরিষাবাড়ী উপজেলার সদ্য ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী কাদা-পানি মাড়িয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিল সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা রবিউল আলম রবি,ফরহাদ আলম,রাকিব হাসান নাহিদ,সাব্বির নাসিম,শাহিন,বিপু,সাগর,রাকিব সরকার, সাদিক,হাসান,পন্ডিত বাবু,ওয়াহিদ সামি,এরশাদ, সাকিব আরো অনেকেই। জেলা ছাত্রলীগের সদস্য ও সরিষাবাড়ী উপজেলা সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু এ প্রতিবেদককে বলেন,আমরা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে দরিদ্র কৃষকদের বিনামূল্যে ধান কাটছি আমরা এবং কি এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

নিজস্ব প্রতিবেদক মোঃ আল- আমীন তরফদার, সরিষাবাড়ি প্রতিনিধি

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget