August 2020

   আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর উপকার ভোগীদের মাঝে ডিজিটাল কার্ড বিতরণের উদ্ভোধন করেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদে জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচীর উদ্ভোধন করা হয়।উদ্ভোধণের সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার , ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন্নাহার, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।এসময় ইউনিয়নের ১৭৯০ জন উপকার ভোগীদের মাঝে ডিজিটাল কার্ড বিতরণ করা হয়। ধাপে ধাপে ১৪টি ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।

   আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হোছাইন মুহাম্মদ তারেক ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ পৌরসভায় করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া উপহার দুই মেট্রিকটন চাল দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। সোমাবার পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২ শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জানান, এই দুই মেট্রিকটন চাল আপদকালীন সময়ের জন্য রাখা হয়েছিল। করোনা বিস্তারে ব্যাপকতার আংশকা না থাকায় এসব চাল মজুদ না রেখে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ভেটেরিনারি সার্জন ডা. অমিত দত্ত, পৌর সচিব কামরুল হক, ওয়ার্ড কাউন্সিলর মিন্টু মিয়া প্রমুখ

  আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে গেছে কৃষক মোঃ মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রী আমেনা বেগমের শরীর। গত ২৯- আগস্ট শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। উন্নত ও জরুরি চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
ওই দম্পতির পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের কৃষক মোঃ মামুনুর রশীদ বাবলুর (৫৫) বাড়ির সামনে একটি গরুর খামার রয়েছে। সেই খামারের নির্মাণাধীন গোয়াল ঘরের এক কোনায় একটি চৌকিতে বিছানা পেতেছেন তিনি। প্রতি রাতেই তিনি এবং তার স্ত্রী আমেনা বেগম (৪৫) সেখানে থেকে গরু পাহারা দিতেন। গত ২৯-আগস্ট শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বাবলুর বিছানার মশারির ওপর এসিড ছুড়ে মারেন। তখন তিনি আর তার স্ত্রী ঘুমিয়েছিলেন। এসিডের তীব্রতায় বাবলুর ডান চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থান এবং আমেনা বেগমের ডান হাত থেকে পা পর্যন্ত বিভিন্ন স্থানে মারাত্মকভাবে ঝলসে গেছে। এসময় বাবলু ও তার স্ত্রীর চিকিৎকারে তাদের স্বজন ও প্রতিবেশীরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে। রাতেই জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুইজনকে ৩০ -আগস্ট রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলেই এসিডদগ্ধ দম্পতিকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে গেছে স্বজনরা। এসিডদগ্ধ বাবলুর ভাতিজা মো: মেরাজুল ইসলাম জানান, আমার চাচাতো বোন জান্নাতুল ফেরদৌস মীমের স্বামী জাহাঙ্গীর আলম বিপুলের সৎ ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে । এর জের ধরে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এসিডে আমার চাচা-চাচীর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছি। স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: আব্দুল লতিফ মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে আলামত সংগ্রহ করেছি। এসিডদগ্ধ দম্পতির চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন তার স্বজনরা। তারা অভিযোগ দিতে চেয়েছেন। অভিযোগ পেলে এ ব্যাপারে মামলা দায়ের করে দ্রুত পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  আজকের শীর্ষ খবর ডেস্ক: 


ইউনিয়ন /ওয়ার্ড দলনেতা আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক। জেলা কমান্ডান্ট নাজমুল আশাফাকের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আজ সকালে এ সাইকেল বিতরণ সভা অনুষ্ঠিত হয়। মো: জাহিদুল ইসলাম রনি জামালপুর জেলা প্রতিনিধি

  আজকের শীর্ষ খবর ডেস্ক: 


দুগর্ত মানুষের পাশে STH আজ STH এর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার,বৃদ্ধপ্রতিবন্ধী দের মানুষ এান বিতরন আজ সকাল ৮ঃ৩০।উদ্বোধন করলেন সৈয়দক খালেকুজাম্মান জুবেরী স্যার ,আরো উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান অপু। STH কর্তৃপক্ষ বুয়েট শিক্ষক সমিতি দুরমুঠ,মেলান্দহজামালপুরে এাণ বিতরণ করেন।এতে করে বানবাসী ও প্রবীণবৃদধদের মাঝে কিছুটা হাসি ফুটেছে এবং অানন্দের উচ্ছাস দেখা যায়! পুরো বাংলাদেশের বিওশালীরা এগিয়ে অাসুক এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিক এটাই সবার প্রত্যাশা! মো:জাহিদুল ইসলাম রনি জামালপুর জেলা প্রতিনিধি!

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গরু ক্রয় কমিটির সাভাপতি অামিনুল ইসলাম সংবাদ বিজ্ঞপতির মাধ্যমে জানান যে, আগামী মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ১০৫ জন উপকারভোগীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু বিতরণ করা হবে।এ উপলক্ষ্যে মির্জা গোলাম মোস্তফা মিনি স্টেডিয়ামে(ঝালো পাড়া সংলগ্ন) এক অস্থায়ী গরুর হাট বসানো হবে। আগ্রহী বিক্রেতা/ব্যবসায়ীরা উক্ত হাটে গরু বিক্রির সু্যোগ পাবেন।নগদ টাকার মাধ্যমে সরকারিভাবে উক্ত গরু কেনা হবে। →অস্থায়ী গরুর বাজার:মির্জা গোলাম মোস্তফা মিনি স্টেডিয়াম(ঝালো পাড়া সংলগ্ন),মাদারগঞ্জ পৌরসভা। →সময়:১ সেপ্টেম্বর, ২০২০, →সকাল :১০:০০টা। সবাইকে বিষয়টি ব্যপক প্রচারের জন্য অনুরোধ করেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতভাগ বয়স্ক বিধবা /স্বামী নিগৃহীতা মহিলার ভাতা প্রাপ্তির জন্য www.bhata.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে "আবেদন "অংশে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।আবেদন প্রক্রিয়াটি এতো সহজ যে কেউ ঘরে বসেই ভোটার আইডি নাম্বার দিয়ে মোবাইল থেকেই করতে পারবেন।
অনলাইন আবেদনে কোন সমস্যা হলে বা কোন কিছু বুঝতে অসুবিধা হলে উপজেলা সমাজসেবা কার্যালয়, মাদারগঞ্জ, জামালপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা :+8801735365018

প্রতিকী ছবি



 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে । গত শুক্রবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করলে শনিবার সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে। উপজেলার সদর ইউনিয়নের চরপূবাইল গ্রামের মো. আব্দুল বারেক বাড়ির পাশে প্রায় ৫০ শতক জমিতে মাছ চাষ করেছেন।গত শুক্রবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরের দেশি প্রজাতির লক্ষাধিক টাকার মাছ মারা যায়। শনিবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে বিষয়টি জানান। তিনি এবিষয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন। জিডি তদন্তকারী কর্মকর্তা এস আই মিঠু ঘটনার সত্যতাস্বীকার করে জানান,আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অল্প কিছু মাছ পুকুরে মরে ভেসে আছে। এলাকা বাসীকে জিজ্ঞেস করলে তারা বলেন মাছ মরার বিষয়টি তারা সকালে শুনেছেন।


 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি,
শেরপুরে দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধিদের সাথে সম্পাদক মন্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শনিবার সকাল ১১টায় তথ্যধারা পত্রিকা অফিসের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম খান (এটমের) সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি ও দৈনিক তথ্যধারা পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক তথ্যধারা পত্রিকার নির্বাহী সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, স্টাফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, নালিতাবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, শ্রীবরদী প্রতিনিধি তারেক আব্দুল্লাহ রানা, ফুলপুর প্রতিনিধি আব্দুল মান্নান, এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক তথ্যধারা পত্রিকার জামালপুর, ময়মনসিংহ, হালুয়াঘাট অঞ্চয়ের প্রতিনিধিগণ। মতবিনিময় সভায় পত্রিকার প্রচার সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।


 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভি প্রতিনিধি সাংবাদিক শরিফুর রহমানের উন্নত চিকিৎসার জন্য শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করা হয়েছে। এই অর্থ শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিজস্ব অর্থায়নে সহায়তা করা হয়। ৩০ আগষ্ট রবিবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির কাছে এ সহযোগিতার নগদ অর্থ প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে ব্যাক্তিগতভাবে হুইপ আতিক দুই ধাপে ৪৫ হাজার টাকা প্রেসক্লাব সভাপতির চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন। অর্থ প্রদানকালে কালে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মুরাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান ফকির, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, সাংবাদিক জাহিদুল হক খান সৌরভ, বুলবুল আহম্মেদ ও শাহরিয়ার শাকির। এসময় হুইপ আতিক বলেন, শেরপুর প্রেসক্লাবের কোন সাংবাদিক গুরুতর অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা সহায়তা করা হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা শরিফুর রহমানের পাশে আছি, থাকবো। তার চিকিৎসার অর্থ সহায়তা অব্যাহত থাকবে। তিনি শরিফুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিকসহ সকল স্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানান।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুরের মেলান্দহ উপজেলায় সাংবাদিক পরিচয়ে গাঁজা কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৫ জন।তারা নিজেদের পরিচয় হিসেবে জানান ; মেলান্দহে দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক।এবং গাঁজা কিনতে গেলে উপজেলার মামা ভাগিনা ঘোড়ামারা খাল সংলগ্ন জবেদ আলীর বাড়ী থেকে ৫ জনকে গ্রেফতার করেছে মেলান্দহ থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের জেহার আলী মন্ডলের ছেলে আব্দুল মান্নান,ইসলামপুর উপজেলার কান্দার চর গ্রামের ইয়াকুব আলীর পুত্র শুকুর আলী, শেরপুর জেলার রামের চর গ্রামের আশরাফ আলীর পুত্র রুবেল, মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের ছায়েদ আলীর পুত্র মনির হোসেন, মেলান্দহ উপজেলার কামদেববাড়ী গ্রামের ইদ্রিস শেখের পুত্র হেলালকে সাথে নিয়ে জবেদ আলীর বাড়ীতে গাঁজা ক্রয় করতে গেলে স্থানীয় জনতা সন্দেহ মূলক ভাবে তাদেরকে ঘেরাও করে। এ সময় আব্দুল মান্নান তাকে দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয় এবং সাথে থাকা ১ জনকে তার ক্যামেরাম্যান পরিচয় দিয়ে ফেঁসে যায়। বাকী ৩ জনের কোন পরিচয় দিতে না পারায় স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দিলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান উপ পরিদর্শক প্রভাষ চন্দ্রকে পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১৯ জন (সদর- ১১ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ৩ জন, সরিষাবাড়ী- ৪ জন) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৩০৮ জন (সদর ৬২৮, মেলান্দহ ১০৫, মাদারগঞ্জ ৭৬, ইসলামপুর ১৭৮, সরিষাবাড়ী ১৫০, দেওয়ানগঞ্জ ৪৯, বকশীগঞ্জ ১২২)। সর্বশেষ সুস্থ ২৭ জন (হোম আইসোলেশনে- সদর)। সর্বমোট সুস্থ ১০৪৯ জন (সদর ৪৬৯, মেলান্দহ ৯৭, মাদারগঞ্জ ৬২, ইসলামপুর ১৬৩, সরিষাবাড়ী ১১৩, দেওয়ানগঞ্জ ৪৩, বকশীগঞ্জ ১০২)। সর্বশেষ মৃত্যু ০ জন। সর্বমোট মৃত্যু ২১ জন (চিকিৎসাধীন ১৫ জন - সদর ৫, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৫ ও মাদারগঞ্জ ২) (মৃতের নমুনায় ৬ জন - ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১, সরিষাবাড়ী ১)। সর্বশেষ রেফার্ড ০ জন। মোট রেফার্ড ৩০ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৫৮ টি। মোট নমুনা সংগ্রহ ১১৩০০ টি। কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ১৬২ টি। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১৬২ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৯ জন এবং ছাড়পত্র ২৩১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২১১ জন এবং ছাড়পত্র ৮১২ জন। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন। মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন। প্রচারে- মোঃ আনিছুর রহমান জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর।

 


হারুনর রশিদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক চিকিৎসা কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ওই চিকিৎসকের নাম মো. আমিনুল ইসলাম (৫৫)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন। তাঁর বাড়ি নালিতাবাড়ী শহরের গোবিন্দনগর এলাকায়। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেরপুর জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বুধবার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই চিকিৎসা কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তাসহ জেলার আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সংক্রমিত লোকজনের মধ্যে ঝিনাইগাতী উপজেলায় দুজন, শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় একজন করে রয়েছেন। শেরপুর সদরে আক্রান্ত ব্যক্তির নাম সাদিকুর রহমান। তিনি কৃষি ব্যাংক, কুসুমহাটি শাখার ব্যবস্থাপক। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৫। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪১ জন। আর মারা গেছেন আটজন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় কোভিডে আক্রান্ত লোকজনের মধ্যে শেরপুর সদরে ২০৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৫, ঝিনাইগাতীতে ৩৬ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


গত সোমবার বেলা সদর উপজেলা পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ তুলে দেন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন।।। পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা প্রকল্পের আওতায় লক্ষ্মীরচর ও তুলশীরচর ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুর মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়াবাড়ী গ্রামে এক কৃষকের বাড়ির গোয়ালঘরে রাখা মশার কয়েল থেকে আগুন লেগে দুটি গরু মারা গেছে সাথে পুরে গেছে ঘর ও ঘরে রাখা ধান (২৬ আগস্ট) বুধবার রাত ১২টা দিকে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদোষী শাহিদ হাসান থেকে জানা যায়, বানিয়াবাড়ী গ্রামের কৃষক মো. আহম্মেদের বাড়ির গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গোয়ালঘর আগুনে পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা দুটি গরু ও একটি বাছুর গরুর পুরে যায় এর মধ্যে গাভী দুই গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বাছুর টা ছেড়ে দেওয়া থাকায় গোয়ালঘর থেকে বাইরে চলে যেতে পারে এছাড়াও পুরে গেছে তার ঘর ও ঘরে রাখা ধান। আহম্মেদ ও তার পরিবারের লোকজনের চিল্লাচিল্লিতে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেস্টায় রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর গ্রামে গৃহবধূ ও ছেলেকে হত্যা করা হয়েছে। .ঘটনা সূত্রে জানা যায় স্বামী প্রচুর টাকা ঋণ করে, এই ঋণ পরিশোধের জন্য কিছুদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো অবশেষে তিনি তার স্ত্রী ছেলেকে হত্যা করে নিজের ঘরেই অবস্থান করেন।


মো: জাহিদুল ইসলাম রনি। জামালপুর জেলা প্রতিনিধি

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ দফা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে জামালপুর প্রান্ত থেকে সংযুক্ত আছেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ ও রাইস ট্রান্সপ্লন্টার যন্ত্রের সাহায্যে চারা রোপন উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বানেশ^র্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামে উদ্ভোধনী অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন । অন্যান্যের মধ্যে নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ , যুবলীগের আহব্বায়ক রবিকুল ইসলাম সোহেল ও কৃষিবিদ রোকসানা পারভিন বক্ত্যব রাখেন । এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাংবাদিক জসিম উদ্দিন মিন্টু ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন ।
Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছা সেবী সংগঠন বাংলাদেশ হকার্স কল্যাণ সংস্থার উদ্যোগে বাংলাদেশ হকার্স কল্যাণ সংস্থা ঈশ্বরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের করোনা মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ থানা শাখার আয়োজনে উপজেলার সোহাগী রেলস্টেশন সংলগ্ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৫ই আগস্ট শনিবার ঢাকা স্কয়ার হাসপাতালে নমুনা পরীক্ষায় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন করোনা শনাক্ত হন। বতর্মানে তিনি ঢাকা ইস্কাটনে নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সোহাগী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন সুজন, আরশাদুজ্জামান আরশাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, বাংলাদেশ হকার্স কল্যাণ সংস্থার সভাপতি সোলাইমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজার মসজিদ সভাপতি আবুল কালাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাচারি পুকুরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাইয়ুম ও সোহাগী জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ আলী।
Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি সুশাসনের জন্য নাগরিক- সুজন ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে জাটিয়া ইউনিয়নের ঘাঘড়াপাড়া গ্রামে আল মোবারক ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স মাঠে আঠারবাড়ি রায়ের বাজার শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির এবং মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফলদ ও বনজ বৃক্ষরোপন করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে বৃক্ষরোপন করার সময় উপস্থিত ছিলেন সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ রতন ভৌমিক, সদস্য আব্দুল্লাহ আল মামুন, উবায়দুল্লাহ রুমি, মাইজবাগ সুজন শাখার সম্পাদক রুহুল আমীন, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, সদস্য মিজানুর রহমান, জাটিয়া সুজন শাখার সম্পাদক মোশাররফ হোসেন, মাওলানা মুফতি সলিমুল্লাহ, সদস্য হুমায়ুন কবীর, কাজী খায়রুল আলম, রায়ের বাজার শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির কমিটির সম্পাদক সজল ঘোষ, সদস্য জয় সরকার, সুজন সদস্য আজহারুল ইসলাম পলাশ, অনিক কুমার নন্দী, সুব্রত সরকার প্রমুখ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারোবাড়ি বাজারে তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে তেলুয়ারি মোড়ে তেল ব্যবসায়ী মঞ্জুরুল হকের গোডাউনে ট্রাক থেকে তেল নামানোর সময়ে এ অগ্নিকান্ড সংগঠিত হয় । গোডাউনে প্রেট্রোলিয়াম পদার্থসহ শতাধিক এলপি সিলিন্ডার গ্যাসের বোতল মজুদ ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও প্রত্যক্ষদর্শী বায়জীদ জানান অগ্নিকান্ডে বনগাঁও গ্রামের কামাল (২৪) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।
Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ভাতিজার অকাল মৃত্যুতে নকলা প্রেসক্লাবের শোক হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর ভাতিজা, ধুকুরিয়া টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ও মাওড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শিরাজ আলী মাস্টারের বড় ছেলে হাসান মাহমুদ সোয়েল(৪০) শনিবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না... রাজিউন) তিনি মৃত্যুকালে স্ত্রীয় ২ছেলে,মা.বাবা,বহু আত্মীয় সজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বিকেলে মাওড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বক আলোচনায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ্, শেরপুর সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,ধুকুরিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুল আলম সোহাগ,নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন , উপজেলা আওয়ামীলীগের সহসম্পাদক শহিদুল ইসলাম , কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ,ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা,রেজাউল হক হিরা, যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সুহেল ও নকলা বড় মসজিদের সাবেক খতিব মাও: হারেছ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানাযা শেষে মরহুমের লাশ পারবারিক গুরুস্থানে দাফন করা হয় । মরহুমের মৃত্যুতে নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু গভীর শোক এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
----------------------------------------------------------------------------------------------------------------------------------

নকলা প্রেসক্লাবের উপদেষ্টা মছিউজ্জামানের মাতার ইন্তেকাল হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা প্রেসক্লাবের উপদেষ্টা অপরাধ তথ্য চিত্রের সাংবাদিক মছিউজ্জামানের মাতা সাফিয়া খাতুন(৯০) ২১ আগষ্ট ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না... রাজিউন) মরহুমার নামাজের জানাযা শুকবার বিকেলে বাছুর আলগা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় । জানাযা শেষে মরহুমার লাশ পারবারিক গুরুস্থানে দাফন করা হয় । মরহুমার মৃত্যুতে নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু গভীর শোক এবং মরহুমার আত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।শুক্রবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম উপস্থিত ছিলেন।গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জালালপুরস্থ আল-জামিয়াতুল মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নকলা যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন , আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ও গ্রেনেড হামলায় আহত নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু বক্তব্য রাখেন। এসময় নকলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

ইসলামপুরে বন্যাদুর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মান্যবর সচিব জনাব মোঃ মোহসীন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জনাব ফরিদুল হক খান দুলাল, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

আজ ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাঁশাটি নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, ভালোবাসার সন্তানকে বুকে জড়িয়ে ধরেও বাঁচাতে পারেনি তার বাবা। বাবা ও সন্তানের এই করুন মৃত্যুর পর পানিতে ডোবে থাকা এভাবে বাবা-মেয়ের বুকে জড়িয়ে ধরা স্থিরচিত্র, সবার ভালবাসা হৃদয়ে নাড়া দেয়েছে।আল্লাহ আপনি আমাদের সচেতন করুন,আমিন। বাবা মানেই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান তূর্ণ এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে নির্মমভাবে নিহত পরিবারবর্গের আত্মার শান্তি কামানায় মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক ও নেতা কর্মীদের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, জেলা আ’লীগের সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান, বদরুল আলম প্রদীপ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা স্বাশিপ সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা আ’লীগের সদস্য সাফির উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শহিদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক মুখলেছুর রহমান মানিক, রফিকুল ইসলাম রবি, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মন্ডল, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম কামাল, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা রানা মিয়া, রেজাউল হসান,মাহমুদ হাসান সুমন প্রমুখ।
Hossain Md Tareq

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজন এর মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে পস্তাইল উচ্চ বিদ্যালয় ও রাজীবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয়। মঙ্গলবার উপজেলার বড়হিত ইউনিয়ন সুজন কমিটির উদ্যোগে পস্তাইল উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার ,সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, পস্তাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব ভূইয়া, বড়হিত ইউনিয়ন সুজন সভাপতি ও বড়হিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, সহ-সভাপতি ফজলুল হক আনোয়ারী, সম্পাদক শশাংক বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য আপ্তাব উদ্দিন, সাংবাদিক উবায়দুল্লাহ রুমি। একই দিনে রাজীবপুর ইউনিয়ন সুজনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজীবপুর ইউনিয়ন সুজন সভাপতি উজ্জল আচার্য, যুগ্ম-সম্পাদক সারোয়ার আলম, নীলয় হাসান সুজন, ইউপি সচিব আবদুছ ছালাম প্রমুখ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ঋণ বিতরণ করা হয়েছে । ১৯ আগষ্ট বুধবার দুপুরে নকলা উপজেলা পরিষদ হলরুমে নকলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন প্রাপ্ত ১০জন যুবক ও যুব মহিলাদের মাঝে ৬০ হাজার টাকা করে ৬ লাখ টাকা চেক বিতরণ করেন । এসময় নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়ামিন , যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে শেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ জেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন।এসময় ৪২ জন প্রতিবন্ধীদের মাঝে ৩২টি হুইল চেয়ার, ৯টি এয়ার এইড ও ১টি এলবো ক্রস বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

টাঙ্গাইলের নাগরপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ফাহিমা আক্তার নামে সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাড়ে ছয়টার দিকে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে এই ঘটনা ঘটে। এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে নৌকাবাইচের আয়োজন করে স্থানীয়রা। পরিবার-পরিজনসহ শতশত লোক নৌকাবাইচ দেখতে নদীতে ভীড় জমায়। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে শতাধিক দর্শনার্থী ভর্তি একটি নৌকাডুবির ঘটলে স্থানীয়রা ফাহিমা আক্তার নামের সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় অনেকেই সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও শিশু ও নারীসহ অনেকেই নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

জমালপুর জিয়া হেলথ্ কমপ্লেক্স হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এক সঙ্গে এই ৪ সন্তানের জন্ম দেন। নবজাতকের মধ্যে ২টি ছেলে ও ২টি কন্যা সন্তান রয়েছে। তথ্য: মেহেদী হাসান


আজকের শীর্ষ খবর ডেস্ক:  
 

এই বৃদ্ধ লোকের নাম:- আবুল হোসেন আকন্দ। বাড়ি:- জামালপুর স্টেশন রোড। ঠিকানা হারিয়ে তিনি বর্তমানে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে রেহার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছেন।করো পরিচিত হলে নিচের নম্বরে যোগাযোগ করুন:- মোবাইল:- ০১৯৫১৯২৭১৯৮

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত জিআর ও ভিজিডি এর ২৭ হাজার ৬৬০ কেজি (৯২২ বস্তা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দড়িয়াবাদ এলাকার মীম এন্টারপ্রাইজ নামের একটি গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। চাল জব্দের পর গুদাম সিলগালা করে দিয়েছে প্রশাসন। তবে চেয়ারম্যানের দাবি ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন না থাকায় চালগুলো উত্তোলন করে বিতরণের জন্য এই গুদামে রাখা হয়েছে।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর রোগ মুক্তি কামনায় মিলাদ,বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বাদ আসর নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আলমগীর হোসেন শাহ্ এর আয়োজনে বাজার্দী এতিমখানা মসজিদে করোনায় আক্রান্ত শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর রোগমুক্তি কামনায় মিলাদ, বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ্ , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , আওয়ামীলীগ নেতা সৈয়দ আলম মন্জু ,এতিমখানা মাদরাসার মোহতামিম হাফেজ মোক্তার হোসেন, নকলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র দেওয়ান আল্ শামিম ও স্থানীয় সাংবাদিকসহ শতাধিক মুসুল্লিগণ অংশগ্রহণ করেন

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে পাষণ্ড স্বামী। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের খড়মা খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ৪ বছর আগে একই ইউনিয়নের গামারিয়া দক্ষিণপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খোরশেদ আলমের (৩২) সঙ্গে রুবিনার (২৫) বিয়ে হয়। বিয়ের সময় ৮০ হাজার টাকা যৌতুক নেয় খোরশেদ। নিহতের পিতা ইদ্রিস আলী জানান, বিয়ের পর যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করেছে। ৪০ দিন আগে তার একটি কন্যাসন্তান হয়। কন্যাসন্তান হওয়ার পর প্রায়ই বিভিন্ন ভাষায় গালিগালাজ ও নির্যাতন করে খোরশেদ। রুবিনার স্বজনরা জানান, কন্যাসন্তান প্রসবের পর থেকেই রুবিনা তার পিতার বাড়িতে অবস্থান করেছে। রোববার রাতে রুবিনার পিতার বাড়িতে খাবার খায় খোরশেদ। এ সময় কাছে পেয়ে রুবিনার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে সে। গুরুতর আহত রুবিনাকে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কজনক থাকায় চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা মারা যান। সোমবার দেওয়ানগঞ্জ মডেল থানায় নিহত রুবিনার পিতা ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামি ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : শেরপুরে সেই আলোচিত ভিক্ষুক পেলেন প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি। জেলার ঝিনাইগাতীতে দুই বছর ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা তহবিলে দান করা সেই নজিমদ্দিন ভিক্ষুককে তার মহানুভবতায় মুগ্ধ হয়ে ঘর উপহার দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রোববার আনুষ্ঠানিকভাবে প্রধান মন্ত্রীর দেয়া সেই পাকা ঘরে উঠেছেন তিনি। প্রধান মন্ত্রীর এ উপহার পেয়ে ভীষণ খুশি নজিমুদ্দিন। আর তাকে নিয়ে এলাকাবাসীরও যেন উৎসাহের শেষ নেই। মাথা গোজার ঠাঁই হিসেবে একটি বাড়ী নাজিমুদ্দিনের আজ আর স্বপ্ন নয়। তার সে স্বপ্নকে সত্যি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের এপ্রিল মাসে ঘর মেরামত করার জন্য ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা তহবিলে দান করেছিলেন তিনি নিঃস্বার্থভাবেই। এ খবর দেশের বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর দেশে ও আন্তর্জাতিক ভাবে ব্যাপক আলোচনায় উঠে আসে নাজিমুদ্দিন। তার এই দানে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি ঘর করে দেয়ার নির্দেশ দিলে ঘর নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় সাড়ে চার মাসে নির্মাণ করা হয় নজিমদ্দিনের জন্য এই আধাপাকা ঘর। ১৬ আগষ্ট রোববার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহাবুব আনুষ্ঠানিকভাবে এই ঘরটি উদ্বোধন করেন। সেইসাথে তিনি সরকারি সুবিধায় আজীবন চিকিৎসা সেবাও পাবেন। প্রধান মন্ত্রীর দেয়া ঘর পেয়ে ভিক্ষুক নাজিমুদ্দিন জানায়, প্রধান মন্ত্রীর দেয়া ঘর পেয়ে আমি খুব খুশি। এহন আমার ইচ্ছা প্রধান মন্ত্রীর পা ছুঁয়ে তারে একটু সালাম করমু। তাই তার সাক্ষাত চাই। কারণ আমি ঘর পামু এই চিন্তা কইরা করোনা তহবিলে ট্যাহা জমা দেই নাই। আমি দিছি, বেকার কর্মহীন মানুষ যাতে কিছু খাবার পায় এই জন্য। জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানায়, ভিক্ষুক নাজিমুদ্দিনের মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষ টাকা দিয়েছিলেন একটি ঘর নির্মান করে দেয়ার জন্য। সে ঘরটির কাজ শেষ করে আজ আমরা ঘরের চাবি হস্তান্তর করলাম। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি দোকান করে দেয়া হয়েছে এবং তাকে সরকারী সুবিধায় আজীবন শারীরিক চিকিৎসা ফ্রি করে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায়দের সহায়তা তহবিল গঠন করলে এপ্রিল মাসে ভিক্ষুক নাজিমদ্দিন নিজের ভাঙ্গাচোরা ঘরটি মেরামত করার জন্য প্রায় ২ মাস ভিক্ষা করে জমানো টাকা ওই তহবিলে জমা দেন। পরে সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে প্রধানমন্ত্রীর নজরে এলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এই ঘরটি নির্মান করে দেয়া হয়।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে নিজ কক্ষ থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি বিছানার ওপর পড়ে ছিল। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষিণকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া চিকিৎসকের নাম সুলতানা পারভীন (৩৭)। তিনি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী বিভাগে। তবে ছুটিতে তিনি ঢাকার মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে থাকতেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। সুলতানা পারভীন অবিবাহিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের ওই কক্ষে তিনি একাই থাকতেন। তিনি সপ্তাহে ১ দিন জামালপুর সদরের বেসরকারি হসপিটাল হযরত শাহ জামাল (রা) হসপিটালে রোগী দেখতেন|

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

সরিষাবাড়ি উপজেলার কাবারিয়াবাড়ি চেয়ারম্যান বাড়ি নতুন জামে মসজিদের পুনঃ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজন মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী গ্রহন করেছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। এসময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন সু-শাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় কমিটির সাম্পাদক বদিউল আলম মজুমদার। সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ রতন ভৌমিক, জাটিয়া ইউনিয়ন শাখার সম্পাদক মোশাররফ হোসেন, বড়হিত ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, ইসতিয়াক আহমেদ ইসহাক, সুজন সদস্য ডাঃ রাজেশ চক্রবর্তী পার্থ, রোকসানা আক্তার, মুক্তা কৈরী, নুসরাত জাহান প্রমুখ।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

প্রাণের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সিংগুরিয়ার গ্রামের মেয়ে। প্রফেসর( ডাঃ) মীরজাদী সেব্রিনা ফ্লোরা শুভেচ্ছা ও অভিনন্দন নব নিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্হ্য অধিদপ্তর।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঈশ^রগঞ্জ অডিটোরিয়ামে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত উল্লাহ সরকার, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিছ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহসহ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Solaiman Tarafder

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget