November 2020

      আজকের শীর্ষ খবর ডেস্ক:

পৃথিবীর অনেক মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, মতিয়া চৌধুরী |




হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও নকলা-নালিতাবাড়ীর এমপি মতিয়া চৌধুরী বলেছেন, করোনার দুর্যোগে পৃথিবীর উন্নত দেশ সমূহ কাইত (অর্থনৈতিক বিপর্যয়) হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি, ভাস্কর্য স্থাপনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে যা আমি নিজ চোখে দেখে এসেছি। কাজেই ভাস্কর্য আর মুর্তিস্থাপনের বিষয়টি যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বুধবার রাতে মুক্তমঞ্চে শেরপুরের নকলা পৌরসভার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপটেন ২৯০জন শিক্ষার্থী এবং ১৪৪জন জেলেদের মাঝে সোলার বাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক ও ঢেউটিন এবং পরীক্ষা কেন্দ্র ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ জোড়া করে ব্রেঞ্চ প্রদান করেন। বিতরণ কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ওসি মুশফিকুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



      আজকের শীর্ষ খবর ডেস্ক:

কলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি মুশফিকুর রহমানের মতবিনিময়|





হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে নবাগত নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে ওসির অফিস কক্ষে মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় কর্মরত সাংবাদিক ও পুলিশ বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে নকলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনুর রশিদ, সহ-সভাপতি দৈনিক আজকের বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, চ্যানেল এস এর নকলা প্রতিনিধি শাহাজাদা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সমসয় নকলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিক ও পুলিশ বিভাগের কোন না কোন ভাবে তাদের কর্মক্ষেত্রে তথা দায়িত্ব পালনে ঝুঁকিতে থাকেন এবং একে অপরের সহায়ক মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। চলমান পরিস্থিতি, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরোধে করণীয় বিষয়ে একে অপরের সহায়ক ভুমিকা পালন করারও আহবান জানান তিনি।
Solaiman Tarafder



     আজকের শীর্ষ খবর ডেস্ক:

ব্রেকিং নিউজঃ জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (আফরোজা বেগম)  মারা গেছেন।



জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (আফরোজা বেগম) মারা গেছেন। জামালপুর সদরের নান্দিনা থেকে জামালপুরে ফেরার পথে শরিফপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর অাহত হন।পরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৬টার দিকে মৃত্যুবরণ করেন।(ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।)

    আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলায় ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত |




হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরের উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেউ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে হেলথ ক্যাম্প এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রোমানা ইয়াসমীন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, ডা. আশিরাতুল জান্নাত রুহী ও মালিয়া নুঝাত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ক্যাম্পের আওতায় নকলা পৌরসভার প্রায় ৪শ জনকে এ ল্যাকটেটিং মাদার সহায়তা দেওয়া হয়।


  আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরে মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি করে চাকরির ঘটনায় ২ শিক্ষিকার নিয়োগ বাতিল।



জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুই শিক্ষিকার নিয়োগ বাতিল করেছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের উত্তোলিত বেতন-ভাতা ফেরতের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের ছেলে আশরাফুল আলম বিপ্লব ২০১৬ সালে স্ত্রী নাসরিন আক্তার ও খালাতো বোন শাপলা আক্তারকে আপন বোন বানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির ব্যবস্থা করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধার পোষ্য হিসেবে আশরাফুল নিজেও একই পদে চাকরি বাগিয়ে নেন। তারা তিনজনই কাগজপত্রে বাবা হিসেবে বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের নাম ব্যবহার করেন। নাসরিন আক্তার বকশীগঞ্জের টুপকারচর, শাপলা আক্তার খেয়ারচর ও আশরাফুল ইসলাম বিপ্লব মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাস থেকে তদন্ত শুরু করে শিক্ষা বিভাগ। জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষিকা নাসরিন আক্তার ও শাপলা আক্তারের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষক নির্বাচন কমিটি। এছাড়াও তাদের যোগদানের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গৃহীত বেতন-ভাতা আদায়ের জন্য আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা এসেছে।

Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরে রবিজল পারমানিক নামে এক অন্ধ ভিক্ষুকের জমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান ও স্থানীয় ভূমি অফিসের যোগসাজশে এ জমি বেদখল হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।



রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কেন্দুয়া গ্রামের অন্ধ ভিক্ষুক রবিজল পরামানিকের স্ত্রী আমেনা বেগম এ অভিযোগ করেন। তিনি বলেন, আমার স্বামী একজন অন্ধ ভিক্ষুক ছিলেন। তিনি ২০১৯ সালে পরলোক গমন করেন। আমাদের একটি ছেলে দুইটি মেয়ে রয়েছে। আমার স্বামী মারা যাবার পর আমার পরিবার দুর্বিষহ জীবন অতিবাহিত করছি। পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। মাথা গোঁজার মতো আমাদের ক্রয়কৃত জমির উপর নির্মিত বাড়িটিই ছিল একমাত্র সম্বল। ১৯৭৩ সালে ২৯৪ দাগের কেন্দুয়া মৌজায় ১৭ শতাংশ জমি স্থানীয় মৃত মুগো মন্ডলের ছেলে আলাউদ্দিনের কাছ থেকে ৩ জন শরিকে কেনে আমার স্বামী। এখানে আমাদের জমি ৬ শতাংশ। ২০০৬ সালে আমরা জানতে পারি যে, আমাদের জমিটি খাস খতিয়ানে রয়েছে। এটি জানার পর ভূমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখি, কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমানের ভাগ্নে মো. শাহীনূর রহমানের স্ত্রী খালেদা বেগমের নামে জমিটি লিজ দেয়া হয়েছে। পরবর্তিতে ওই জমিটি সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করি। এটা জানতে পেরে কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান ও কেন্দুয়া ভূমি অফিসের যোগসাজশে চেয়ারম্যানের ভাগ্নে শাহীনুর রহমান গংরা রাতের আঁধারে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের দখলীয় জমির দুই তৃতীয়াংশ জায়গা দখল করে নেয়। এ নিয়ে প্রশাসনের রাজস্ব বিভাগের এডিসি ২০১১ সালে আমাদের সার্বিক দিক বিবেচনা করে ছয় শতাংশ জমি লিজ দেয়ার জন্য ডিসি ও ভূমি অফিসের কাছে একটি স্বাক্ষরিত কপিতে সুপারিশ করেন। কিন্তু পরবর্তীতে দখলবাজরা আমাদের বিরুদ্ধে উল্টো উচ্ছেদ মামলা করেন। চেয়ারম্যানের মদদে শাহীন গংরা আমাদের বাড়িটিকে চাপাতে চাপাতে দুই থেকে আড়াই শতাংশের মতো করে ফেলেছে। এছাড়া জামালপুর-সরিষাবাড়ী রাস্তা প্রশস্তকরণ প্রকল্পে আমাদের পুরো বাড়িটি বিলীন হয়ে যাবে। বর্তমানে বাড়ির যেটুকু জমি রয়েছে সেটুকুও নিজের বাড়ির জমি দাবি করে শাহীন গংরা রাস্তা প্রশস্তকরণের ক্ষতিপূরনের জন্য আবেদনও করেছেন। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, সদর আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ভিক্ষুকের ওই জমিটুকু উদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Solaiman Tarafder


   আজকের শীর্ষ খবর ডেস্ক:

শেরপুরে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন |



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: কালেক্টরেট সহকারী সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে পদ-পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতিকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কর্মসূচি।কর্মসূচিতে জামালপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি শামস উদ্দিন, শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ছাইদুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মেহেদি হাসান, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ছাইদুল হক জানান, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এ কর্মবিরতি চলছে।আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকায় বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।নকলা , নালিতাবাড়ি , ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায়ও একই কর্মসূর্চী পালিত হয়েছে ।

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

ক্রীড়া সংশিষ্টদের মাঝে প্রণোদনার অর্থ বিতরন করলেন শেরপুর জেলা প্রশাসক |



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে করোনা ভাইরাস জনিত কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ হতে প্রেরিত অসচ্ছল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, রেফারি, আম্পায়ার এবং ক্রীড়াসংশিষ্ট শেরপুরের ৪৫ ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ওই আর্থিক প্রণোদনার অর্থ বিতরন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ৪৫ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদান হিসেবে প্রত্যেককে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারন সম্পাদক হাকিম বাবুলসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



  আজকের শীর্ষ খবর ডেস্ক

শেরপুরের নকলা থানায়  নবাগত ওসির যোগদান |





হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে মুসফিকুর রহমান বুধবার যোগদান করেছেন। এরপূর্বে তিনি ময়মনিসিংহের কোতুয়ালী থানায় ও ফুলবাড়িয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ইং সালে সরাসরি এসআই পদে যোগদান করেন। তিনি সাংবাদিকদের জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি।ওসি মুসফিকুর রহমান নেত্রকোনা জেলার মদন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।উল্লেখ্য, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ চট্রগ্রাম রেঞ্জে বদলী হওয়ায় ওসির পদটি শূন্য হয়।


 আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামী গ্রেফতার |





হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে সাভার, বি-বাড়িয়া ও নারায়গঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নকলা উপজেলার রামেরকান্দির গ্রামের চানমিয়ার পুত্র নিলয় পারভেজ, কাজাইকাটার গ্রামের দুদু মিয়ার পুত্র সুমন মিয়া ও চরকামানিপাড় গ্রামের আ: খালেকের পুত্র বাবুল মিয়া। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের ১ বৎসরের সাঁজা হয়। তাই তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল।শনিবার তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।

    আজকের শীর্ষ খবর ডেস্ক:

আজকের শীর্ষ খবর



হারুনুর রশিদ শেরপুরপ্রতিনিধি: শেরপুরের নকলায় ১৪ নভেম্বর শনিবার সকালে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে । এউপলক্ষ্যে নকলা হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়ে নকলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । র‌্যালিতে নকলা উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা গোলাম মোস্তুফা , মেডিক্যাল অফিসার ডা: তাছিরাতুল জান্নাত রুহী,ডা: তানজিনা মাহবুব, ডেন্টাল সার্জন ডা: একে এম নাজমুস সাপিব ও হাসপাতালের কর্মচার্রীরা অংশ গ্রহণ করেন ।

  আজকের শীর্ষ খবর ডেস্ক:

১৩ বছর যাবৎ পালাতক সাঁজাপ্রাপ্ত আসামী গাজীপুর থেকে গ্রেফতার |

১৩ বছর যাবৎ পালাতক সাঁজাপ্রাপ্ত আসামী গাজীপুর থেকে গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: ১৩ বছর যাবৎ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আক্রাম হোসেন (৪২) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ। বুধবার রাত বারটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। সে নকলা উপজেলার ছাতুগাও এলাকার মৃত. নূরুল হকের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, জেলার নকলা উপজেলার ছাতুগাও এলাকার আক্রাম হোসেনের বিরুদ্ধে ১৩ বছর আগে শেরপুর আদালতে একটি যৌতুক মামলায় তার ৬ মাসের সাঁজা হয়। সাঁজা হওয়ার পর থেকেই আক্রাম হোসেন আত্মগোপন করে। গাজীপুরের কোনাবড়িতে নাম পরিবর্তন করে ছদ্ম নামে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নকলা থানার এসআই হাসানুজ্জামান, এএসআই রতন চৌধুরী ও আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাকে আদালতে প্রেরন করে । নকলা থানার (ওসি) আলমগীর হোসেন শাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

আজকের শীর্ষ খবর ডেস্ক:

১২.১১.২০২০ ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১০ জনের কারাদন্ড |


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের লাঠিয়ামারী বালুর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় ভ্রাম্যমান আদালত ১০ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে ব্র‏হ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন অভিযান চালিয়ে ১০জনকে আটক করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, আসাদুল্লাহ (৪৬), হিমেল (২০), রনি (২৪), মনোয়ার হোসেন (২২), জালাল উদ্দিন (৩৫), বোরহান উদ্দিন (২২), সুরুজ মিয়া (৩২), রাসেল মিয়া (২৩), এমদাদুল (৩৪) ও সোহাগ (২১)। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, ব্র‏হ্মপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলণ করছে এমন খবরে নদীতে অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যবস্থাপনা আইন ২০১০এর ১১ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    আজকের শীর্ষ খবর ডেস্ক:

১২.১১.২০২০ ঈশ্বরগঞ্জে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত |



হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “দুর্নীতি দুর্বৃত্তায়ন ও ধর্ষণ নিপীড়ন মানবিক সমাজ চাই” ও “প্রিয় স্বদেশে অসম্প্রদায়িক ও বহুত্ববাদী চেতনার বিকাশ এবং সুশাসন চাই” এই প্রতিপাদ্যের আলোকে ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার উপজেলা সুজন কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। সুজনের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুজন সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার। সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সুজন শুধু নির্বাচন কেন্দ্রিক নয় এর বাইরেও সমাজের যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন এর বিরুদ্ধে এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে কথা বলে থাকে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন সুজন একটি অরাজনৈতিক অলাভজনক জনকল্যাণকর স্বেচ্ছাসেবী সংগঠন। ঈশ্বরগঞ্জে সুজন অত্যন্ত সুশৃংখল ও সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

শেরপুরের নকলায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত |



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার বিকেলে ৪৮ তম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ , ইউপি চেয়ারম্যান রেজাউল হক হিরা,আনিসুর রহমান সুজা ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল আলম রন্জুও রেজাউল করিম রিপনসহ আরোও অনেকে । এর আগে নকলা শহরে এক বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
Solaiman Tarafder

আজকের শীর্ষ খবর ডেস্ক:


শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত|



হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা শহরের জালালপুর এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সেমিপাকা ও টিনসেড মোট ৭টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে গ্য্াস সিলিন্ডারে ছড়িয়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে বারোটার দিকে শহরের জালালপুর এলাকার বাসিন্দা হাবিবের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এলে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাবিব ছাড়াও প্রতিবেশি শামছু, মনির, আমির, ইসলাম, পচা ও শাকিব এই ৬ জনের বসতবাড়িতে ছড়িয়ে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। আশপাশের অসংখ্য মানুষ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এলেও পথেই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ভাংচুর চালায়। ফলে তারা ফেরতৎ যেতে বাধ্য হয়। এমতাবস্থায় ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থদের দাবী, এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের প্রধান মীর মোহাম্মদ মারুফ জানান, প্রাথমিকভাবে ত্রিশ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আসার পর প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget