January 2021

        আজকের শীর্ষ খবর ডেস্ক:


টাঙ্গাইলের ধনবড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (৩৮) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার(২১ ডিসেম্বর ২০)ইং বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের চলছে শোকের মাতম। বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি চড় দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে বিকেলে একই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে থানায় আনার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

প্রকৃতি
আকাশকে শুধালাম-এত নীল কেন?
আকাশ বলল-দুঃখ ধরি বলে।
মেঘকে শুধালাম -রঙ বদলাও কেন?
মেঘ বলল-মন চিনি বলে।
বৃষ্টিকে শুধালাম-ঝরে যাও কেন?
বৃষ্টি বলল-নদী হব বলে।
নদীকে শুধালাম -কুল ভাঙো কেন?
নদী বলল-ভালোবাসি বলে!!
বাতাসকে শুধালাম- এত বহ কেন?
বাতাস বলল-ঝড় হবো বলে।
পাহাড়কে শুধালাম-এত উঁচু কেন?
পাহাড় বলল-দুঃখ জমে জমে!!
চাঁদকে শুধালাম-ক্ষয়ে যাও কেন?
চাঁদ বলল-প্রহর ছুয়ে ছুয়ে।
জোনাককে শুধালাম-নিভে যাও কেন?
জোনাক বলল-আবার জ্বলবো বলে।
বৃক্ষকে শুধলাম-ছায়া দাও কেন?
ছায়া বলল- রোদে জ্বলি বলে।
মাটিকে শুধালাম- এত সহ কেন?
মাটি বলল- বুক ভরে বলে।
পাখিকে শুধালাম -উড়ে যাও কেন?
পাখি বলল-স্বাধীনতার সুখে!!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget