নারায়ণগঞ্জ থেকে বরগুনায় গিয়ে আটক হলেন ১০৯ জন




বরগুনার আমতলীতে নারায়ণগঞ্জ থেকে আসা ১০৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। আমতলী থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আটক হওয়া সবাই বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ওই এলাকা পুরো লকডাউন করে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এত মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসে নারী ও শিশুসহ ১০৯ জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সবাই জনপ্রতি এক হাজার টাকা ভাড়া চুক্তিতে একটি কার্গো ট্রলারযোগে আমতলীতে আসে।
বরগুনা জেলার নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আমরা আটক করেছি। আটককৃতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সূত্রঃ প্রথম আলো।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget