বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের একজন প্রতিবেদক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজকের শীর্ষ খবর ডেস্ক:

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের একজন প্রতিবেদক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

মুন্নী সাহা বলেন, এটিএন নিউজের একজন প্রতিবেদক দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তাঁর ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি ও গায়ে ব্যথা শুরু হলে ১০ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১১ এপ্রিল রাতে আইইডিসিআর জানিয়েছে, তিনি ‘কোভিড–১৯’ পজিটিভ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুন্নী সাহা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙা আছেন। প্রথম থেকেই তাঁর শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।
মুন্নী সাহা বলেন, সেই প্রতিবেদক আক্রান্ত হয়েছেন, এটি নিশ্চিত হওয়ার পরই তাঁর সঙ্গে কথা বলে যে তিন দিন তিনি অফিস করেছেন, সেই সময় তিনি যাঁদের সঙ্গে কাজ করেছেন, বা যাঁদের সঙ্গে মিশেছেন, এর তালিকা নেওয়া হয়। ওই প্রতিবেদকের সংস্পর্শে আসায় এটিএন নিউজের রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডেস্ক মিলিয়ে ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো পত্রিকা

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget