আড়াই কোটি রুপি বেতন নেবেন না একতা


একতা কাপুরের বার্ষিক বেতন আড়াই কোটি রুপি। ছবি: ফেসবুক থেকেএকতা কাপুরের বার্ষিক বেতন আড়াই কোটি রুপি। ছবি: ফেসবুক থেকেছোট পর্দা ও বড় পর্দার প্রভাবশালী প্রযোজক একতা কাপুরের বার্ষিক বেতন আড়াই কোটি রুপি। এই টাকা নেবেন না একতা কাপুর। করোনার বৈশ্বিক মহামারিতে লক ডাউনে যাতে তাঁর কোম্পানি বালাজির কর্মকর্তা কর্মচারীরা যাতে ঠিকভাবে বেতন পায়, সে জন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি। টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানান তিনি।
৪৪ বছর বয়সী এ প্রযোজক লেখেন, ‘করোনার ভয়ংকর ও বহুমুখী নেতিবাচক প্রভাবের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আমাদের এখন এমন সব উদ্যোগ নিতে হবে যাতে ভারতের মানুষের দুর্দশা কমে। বালাজি কোম্পানির সমস্ত শুটিং বন্ধ হয়ে গেছে। তাই বেকার হয়ে পড়েছে অসংখ্য কর্মচারী। মালিক হিসেবে এই দুঃসময়ে তাঁদের দেখভাল করা আমার দায়িত্ব। আমি আমার ২০২০ সালের কোনো বেতন নেব না। এই অর্থ আমার কর্মচারীদের বেতন হিসেবে দিতে চাই। এখন একটাই উপায়, ঘরে থাকা, সুস্থ থাকা।'
একতা কাপুর। ছবি: ফেসবুক থেকেএকতা কাপুর। ছবি: ফেসবুক থেকেএকতার প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মস, বালাজি মোশন পিকচার্স ও এএলটি বালাজির সব কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিগুলোর ইতিহাসে এবারই প্রথম অফিস বন্ধ রাখতে হচ্ছে। বন্যা, সন্ত্রাসী হামলা কিংবা ব্যাংক ছুটির সময়ও কাজ করেছে এই কোম্পানি। কিন্তু এখন সুরক্ষাই সবার আগে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে গেছে প্রতিবেশী বৃহত্তম রাষ্ট্র ভারত। শুক্রবার বিকেল পর্যন্ত ভারতে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৬৭ জনের। ভারত সরকারের ২১ দিনের লকডাউন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা ভক্তদের ঘরে থাকতে আর বারবার হাত ধুতে বলছেন। বিভিন্ন ফান্ডে করোনা রুখতে কোটি কোটি রুপি অর্থও দান করছেন তাঁরা। সেই তালিকায়ই পরোক্ষভাবে নাম লেখালেন এই প্রযোজক।
নিউজের সূত্রঃ প্রথম আলো।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget