রেমডেসিভির তৈরি হবে ভারতে? একাধিক সংস্থার সঙ্গে কথা চলছে, জানাল জিলিয়াড

রেমডেসিভির তৈরি হবে ভারতে? একাধিক সংস্থার সঙ্গে কথা চলছে, জানাল জিলিয়াড

আজকের শীর্ষ খবর ডেস্ক

রেমডেসিভির তৈরি হবে ভারতে? একাধিক সংস্থার সঙ্গে কথা চলছে, জানাল জিলিয়াড


এই রেমডেসিভির তৈরির জন্য বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে জিলিয়াড। ছবি: এএফপি
করোনাভাইরাসের প্রতিরোধী ওষুধ ‘রেমডেসিভির’ সফল বলে দাবি করেছেন গবেষক-বিজ্ঞানীরা। পরীক্ষামূলক প্রয়োগে সাফল্যের পর ওই ওষুধ প্রয়োগের অনুমোদনও দিয়ে দিয়েছে হোয়াইট হাউস। এ বার সারা বিশ্বেই শুরু হল সেই ‘রেমডিসিভির’ তৈরির প্রস্তুতি। আমেরিকার প্রস্তুতকারী সংস্থা ‘জিলিয়াড’ জানিয়েছে, ভারত-পাকিস্তান-সহ উন্নত ও উন্নয়নশীল দেশগুলির সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। ২০২২ সালের মধ্যে যাতে এশিয়ার বিভিন্ন দেশে ওষুধ তৈরি শুরু হয়ে যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে সংস্থা। তবে কোন কোন সংস্থার সঙ্গে কথা হয়েছে, তা স্পষ্ট করেনি ওই সংস্থা।
প্রায় চার মাস ধরে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়লেও এখনও কার্যত তার কোনও নিশ্চিত প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। একমাত্র আশার আলো দেখিয়েছে ‘জিলিয়াড সায়েন্সেস আইএনসি’-র অর্থসাহায্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ওষুধ রেমডিসিভির। পরীক্ষামূলক প্রয়োগে এই রেমডিসিভির করোনার বিরুদ্ধে ভাল কাজ দিয়েছে বলে দাবি করেন বিজ্ঞানী-গবেষকরা। গত সপ্তাহেই সেই ওষুধ প্রয়োগের অনুমোদনও দিয়েছে আমেরিকার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন’।
তার পর থেকেই বিশ্ব জুড়ে এই ওষুধের চাহিদা আকাশচুম্বি। সব দেশই চাইছে ওই ওষুধ পেতে বা নিজেদের দেশে তৈরি করতে। সেই প্রক্রিয়াই এগোতে শুরু করল জিলিয়াড। সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার (মার্কিন সময়) বলা হয়েছে, দীর্ঘমেয়াদি লাইসেন্সের জন্য ভারত ও পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারী একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। এই ওষুধ তৈরিতে প্রযুক্তি-সহ যাবতীয় সহায়তা করবে জিলিয়াড। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget