অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উদযাপনের অংশ হিসেবে অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার জনাব এস.এম মিকাইল ইসলাম।
অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখছেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ জুম এপ্সের মাধ্যমে অনলাইন এ প্রেস ব্রিফিং এ অংশ নেন
*অনলাইনে ডিজিটাল মেলা: যত ভিজিট তত ভোট*
এবারের ডিজিটাল মেলা হবে অনলাইনে। ভিজিট করুন www.jamalpur.gov.bd
সার্চ করুন ডিজিটাল মেলা আইকনে।
মেলা চলবে ২৯, ৩০ জুন এবং ০১ জুলাই ২০২০। ভিজিট করে আপনার জেলাকে ভোটে জয়ী করুন। যত ভিজিট তত ভোট। আপনাদের সোস্যাল মিডিয়া ও ইউটিউবের মাধ্যমেও ভিজিট করা যাবে। মো:জাহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি

Post a Comment