মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি।

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  বৃক্ষরোপণ কর্মসূচি।

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সদস্য ও সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান বাবুর উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দিন ব্যাপি উপজেলার কাবারিয়া বাড়ী, এড. মতিয়র রহমান তালুকদার রেলষ্টেশন, বারইপটল শহীদনগর রেলষ্টেশন চত্তরে এ গাছ লাগানো হয়।
ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমাদের এ বৃক্ষ রোপণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় অব্যহত রাখার জন্য তার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল আলম সামি, জেলা ছাত্রলীগ সদস্য মোঃ আসাদুজ্জামান বাবু, ছাত্রলীগের রবি, ফরহাদ, নাইম, রাকিব, সাব্বির, রাজন, নাজমুল, মানিক চন্দন, পন্ডিত বাবু, জয়, সাগর ও বিপু।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget