বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এর যোগদান!

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এর যোগদান!

মোঃ সোহরাব হোসাইন ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন। ইতঃপূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং বি.সি.এস. প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জনাব সোহরাব বিশ্বের পঁয়ত্রিশটিরও অধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন। জনাব সোহরাব ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ হাবিব উল্লাহ এবং মাতা মরহুমা রহিমা খাতুন। তাঁর সহধর্মিণী মাহমুদা ইয়াসমীন পিএইচ.ডি. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক । একমাত্র সন্তান কন্যা সামারা হোসাইন (আরিয়া)।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget