October 2020

     আজকের শীর্ষ খবর ডেস্ক:

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজের উদ্বোধন করলেন  নৌপরিবহন  প্রতিমন্ত্রী  হারুনুর রশিদ  শেরপুর


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশে ১০ হাজার কি.মি.নদী খনন করা হবে। তিনি ৩১ অক্টোবর শনিবার সকালে শেরপুর জেলার নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর পুরাতন ব্রাহ্মপুত্র নদ ড্রেজিং কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশে ১০ হাজার কি.মি.নদীর খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ নদী মাতৃক দেশ,এদেশে একসময় মানুষ নদী পথে চলাচল করতেন, অনেক নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে,নদী গুলো খনন করা হলে পণ্যবাহি নৌযান সহজেই যাতায়াত করতে পারবে। উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক,লক্ষীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসাইন খান,এসডিএফ চেয়ারম্যান ও সাবেক নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস ছামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান,শেরপুর জেলা প্রসাশক কার্যালয়ের উপপরিচালক(উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, শেরপুর সদর সার্কেলের এডিশনাল এসপি আমিনুল ইসলাম,শেরপুর সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:শারমিন রহমান অমি প্রমুখ। পরে প্রতিমন্ত্রী ব্রক্ষপুত্র ব্রিজ পাড়ের কাঁচা বাজার মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহন ও ড্রেজিং কাজের পরিদর্শন করেন। এসময় আওয়ালীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আজকের শীর্ষ খবর ডেস্ক:

আজকের শীর্ষ খবর ডেস্ক:

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে সবার দাবি রাসূল (সাঃ)এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করুন,,,যেনো হাশরের দিন প্রিয় নবী (সাঃ) এর সামনে দারিয়ে এতটুকি বলতে পারেন যে,আপনি তার অপমানে চুপ ছিলেন না...নূন্যতম প্রতিবাদ হলে ও করছেন।

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

ময়মনসিংহ জেলার, হালুয়াঘাট উপজেলার, বড় দাসপাড়া গ্রামের কৃত্রি সন্তান জনাব লায়েস আহমদ সাদরুল আলম(জি.এম,জনতা ব্যাংক লিমিটেড)পদে পদোন্নতি হওয়ার পর প্রথম গ্রামে আসায় , গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

  আজকের শীর্ষ খবর ডেস্ক:

৩১ অক্টোবর ২০২০  জামালপুর জেলার করোনা পরিস্থিতি |


জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ৫ জন (সদর- ২ জন, মাদারগঞ্জ- ১ জন, দেওয়ানগঞ্জ- ২ জন) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৬৬১ জন (সদর ৮৪৭ জন, মেলান্দহ ১২৯ জন, মাদারগঞ্জ ১০১ জন, ইসলামপুর ২০৫ জন, সরিষাবাড়ী ১৮১ জন, দেওয়ানগঞ্জ ৬৪ জন, বকশীগঞ্জ ১৩৪ জন)। সর্বশেষ সুস্থ ০০ জন। সর্বমোট সুস্থ ১৬০৩ জন (সদর ৮২৭ জন, মেলান্দহ ১২২ জন, মাদারগঞ্জ ৯৩ জন, ইসলামপুর ১৯৯ জন, সরিষাবাড়ী ১৭২ জন, দেওয়ানগঞ্জ ৫৭ জন, বকশীগঞ্জ ১৩৩ জন)। সর্বশেষ মৃত্যু ০০ জন। সর্বমোট মৃত্যু ২৩ জন (চিকিৎসাধীন ১৭ জন - সদর ৭ জন, দেওয়ানগঞ্জ ১ জন, মেলান্দহ ২ জন, সরিষাবাড়ী ৫ জন ও মাদারগঞ্জ ২ জন) (মৃতের নমুনায় ৬ জন - ইসলামপুর ৩ জন, মেলান্দহ ১ জন, বকশীগঞ্জ ১ জন, সরিষাবাড়ী ১ জন)। সর্বশেষ রেফার্ড ০০ জন। মোট রেফার্ড ৩৪ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৩৫ টি। মোট নমুনা সংগ্রহ ১৫১৯৬ টি। কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৩৫ টি। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০০ টি। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৩৫ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ০০ জন এবং ছাড়পত্র ২৫৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৯ জন এবং ছাড়পত্র ১৩২৭ জন। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন। মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন। প্রচারেঃ মোঃ আনিছুর রহমান জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর।



  আজকের শীর্ষ খবর ডেস্ক:


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রানলয়ের উদ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদের হলরুমে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেমিনার ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ ফারুক প্রশিক্ষণ সেমিনারের শুভ উদ্বোধন করেন। নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস ডি এফ পরিচালক মাহবুবুল আলম, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর লিটন,নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার।এসময় নকলা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কাওসার আহমেদ, নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,নকলা উপজেলা তথ্য যোগাযোগ কর্মকর্তা সাইমুন শাহনাজ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এস ডি এফ এর চেয়ারম্যান ও আব্দুস সামাদ ফারুক কে ক্রেস্ট প্রদান করেন।

  আজকের শীর্ষ খবর ডেস্ক:


হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। শনিবার ঈশ্বরগঞ্জ থানা চত্বরে উপজেলার ৫৮টি মন্দিরের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকার নির্দেশিত নিয়মাবলী পালনের মাধ্যমে এবছর পূজা উদ্যাপনের আহবান জানানো হয়।  বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ২৬ নির্দেশনার আলোকে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। Hossain Md Tareq

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। শনিবার ঈশ্বরগঞ্জ থানা চত্বরে উপজেলার ৫৮টি মন্দিরের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকার নির্দেশিত নিয়মাবলী পালনের মাধ্যমে এবছর পূজা উদ্যাপনের আহবান জানানো হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ২৬ নির্দেশনার আলোকে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

  আজকের শীর্ষ খবর ডেস্ক:


মুজিববর্ষ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে প্রেস কাউন্সিলের উদ্যোগে বই প্রদান হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে।এ উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ।প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন।ওইসময় সিনিয়র সহ-সভাপতি জি এম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেদুয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য সম্পাদক মারুফুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, সিনিয়র সাংবাদিক আবু বক্কর, সন্জীব চন্দ্র বিল্টু, কবি তালাত মাহমুদ, সুরুজ আলী, মুগনিউর রহমান মনি, আবুল হাসেম, আব্দুর রফিক মজিদ, মাসুদ হাসান বাদলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরের কৃতিসন্তান এসআই নয়ন বাংলাদেশ পুলিশের আইজিপির নিকট থেকে পুরস্কার পেলেন""

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে "বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করায় জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্যা গ্রামের কৃতি সন্তান এসআই নয়ন কে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার) পুরস্কার পাওয়ায় রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তথ্য সূত্রঃ সাখাওয়াত হোসেন স্বপন।।

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

কিভাবে_ইন্ডিয়ান_জরুরি_মেডিকেল_ভিসা_পাবেন????

কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে মেইলের রিপ্লাই এর বিনিময়ে ট্রাভেল এজেন্সিরা ৫ /১০/১৫/২০ হাজার টাকা নিয়ে নিচ্ছে মানুষ থেকে। আপনি যদি একটু তৎপর হন তাহলে নিজেই ইনশা আল্লাহ করতে পারবেন মেইল। তাই আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম ইনশা আল্লাহ। আমার সব ডকুমেন্টস এবং ভিসা ফরম ও দিলাম যাতে দেখে দেখে সবাই পূরণ করতে পারেন ইনশা আল্লাহ। #প্রথম_ধাপঃ মেইল করা হাইকমিশনে আমি ১ দিন এর মধ্যে মেইলের রিপ্লাই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা যদি মোটামুটি ইংরেজি গুছিয়ে লিখতে পারেন তাহলে নিজে একটু বুঝে শুনে লিখে পাঠাবেন। ইনশা আল্লাহ কাজ হবে। নিম্নোক্ত মেইল গুলোতে পাঠাবেন visahelp.dhaka@mea.gov.in ahc.chittagong@mea.gov.in(এটাতেও পাঠাবেন যদি চট্টগ্রামের হন আপনি) #আমার_মেইল এর কপি Subject -Prayer for Emergency medical Visa for (my problem) repair surgery of right ankle In CMC Vellore. Dear Sir, I visited CMC Vellore in February 2020 and they said I've (my problem) in my ankle for which (my problem) have been damaged. The doctor said It's a major surgery and I've to take complete rest for 3-4 months. As I'm a law postgraduate, I had some academic and professional exams in March and April.That's why, I was supposed to go to India for my surgery In 2 months later after finishing the exams. But I couldn’t go to India for Covid situation. The situation of right ankle is deteriorating day by day and the problem is getting bigger and bigger.I couldn’t walk and sleep for pain in my ankle. It's my earnest request to you to give me emergency medical visa for my right ankle surgery to save my right ankle. It's very emergency for me. CMC doctor has confirmed my surgery date on 29 September 2020 sending me surgery date confirmation letter with visa Invitation letter. I've 1 year valid Medical Visa which will expire in 2021 but has been suspended as taken earlier. I've attached 1.Passport copy 2.Previous Visa copy 3.MRI reports of CMC Vellore 4.Surgery confirmation letter with visa invitation 5.Appointment letter 6.Hospital Number Card Please sir reply as soon as possible to save my right ankle. #দ্বিতীয়_ধাপঃ এম্বেসি থেকে মেইল পাবেন যদি তারা অনুমতি দেয়। তাদের মেইলে ৩ টা জিনিস থাকবে ১.কি কি কাগজপত্র লাগবে তা। ২.ভিসা ফরম ৩.আন্ডারটেকিংস কাগজপত্র যোগাড় করে ভিসা ফরম এবং আন্ডারটেকিং ২ টা করে পূরণ করবেন। একটি পেশেন্ট এর আরেকটি এটেন্ডেন্ট এর। আমি আমার এবং এটেন্ডেন্ট এর পূরণকৃত ফরম এবং আন্ডারটেকিংস গুলো আপনাদের জন্য দিব নিছে ইনশা আল্লাহ। #তৃতীয়_ধাপঃ জমা দেওয়া সব কাগজপত্র পাসপোর্ট সহ নিয়ে যেদিন বলবে সেদিন বা ১-২ দিন এর ব্যবধানে আপনার সুবিধাজনক সময়ে জমা দিবেন ইনশা আল্লাহ।আপনি বা এটেন্ডেন্ট যে কোন একজন জমা দিতে পারবেন ইনশা আল্লাহ। তারা আপনাকে একটা টোকেন দিবে সেটা যত্ন সহকারে রাখবেন ইনশা আল্লাহ। আমি লিস্ট দিয়ে দিচ্ছি নিছে যেটা এম্বেসি থেকে দিয়েছে। সবাই ওটাতে যেভাবে আছে ঠিক সেই ক্রম অনুসারে কাগজপত্র গুলো সাজাবেন ইনশা আল্লাহ। #চতুর্থ_ধাপঃ পাসপোর্ট সংগ্রহ করা ৬-৭ দিন পর আপনার মোবাইলে ম্যাসেজ আসবে। আপনি এম্বেসির প্রদত্ত টোকেন নিয়ে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন ইনশা আল্লাহ। আপনি বা এটেন্ডেন্ট যে কোন একজন পাসপোর্ট নিতে পারবেন ইনশা আল্লাহ। (# অামি নিজেই এমনভাবে ভিসা পেয়েছিলাম)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget