নকলায় ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেমিনার ও প্রশিক্ষণের উদ্বোধন

নকলায় ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেমিনার ও প্রশিক্ষণের উদ্বোধন

  আজকের শীর্ষ খবর ডেস্ক:


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রানলয়ের উদ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদের হলরুমে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং সেমিনার ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ ফারুক প্রশিক্ষণ সেমিনারের শুভ উদ্বোধন করেন। নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস ডি এফ পরিচালক মাহবুবুল আলম, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর লিটন,নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার।এসময় নকলা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কাওসার আহমেদ, নকলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,নকলা উপজেলা তথ্য যোগাযোগ কর্মকর্তা সাইমুন শাহনাজ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এস ডি এফ এর চেয়ারম্যান ও আব্দুস সামাদ ফারুক কে ক্রেস্ট প্রদান করেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget