করোনা প্রমাণ করে দিল, গোলাবারুদ-অস্ত্র কিছুই কাজে আসে না, আল্লাহই সর্বশক্তিমান: প্রধানমন্ত্রী

করোনা প্রমাণ করে দিল, গোলাবারুদ-অস্ত্র কিছুই কাজে আসে না, আল্লাহই সর্বশক্তিমান: প্রধানমন্ত্রী

আজকের শীর্ষ খবর ডেস্ক:

প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। বিশ্ববাসী যেন করোনা ভাইরাস থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। শনিবার (১৮ এ্রপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, কতদিন এই অবস্থা থাকবে তা কেউ বলতে পারছে না।
সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত অস্ত্র কোনো কিছুই কাজে লাগলো না। একটা ভাইরাস চোখে দেখা যায় না। তার কারণে আজ সারা বিশ্ব স্থবির, সারা বিশ্বের মানুষ আজ ঘরে বন্দি। আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি। তা আজ প্রমাণ হয়ে গেল। তিনি আরও বলেন, গত ডিসেম্বর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন থেকেই আমরা সতর্ক ছিলাম। যখনি আমাদের দেশে দেখা দেয় তখননি আমরা পদক্ষেপ নিয়েছি। কিন্তু স্বাস্থ্যে যে এমন ঝড় বয়ে যাবে তা আমাদের কল্পনার বাইরে ছিল। পূর্বে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না।
আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করেছি। সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। প্রত্যেকটি বন্দরে টেস্টের ব্যবস্থা রয়েছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষকে সচেতন করা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খাদ্যে যেন কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।
তিনি বলেন, আপনার ধৈর্য্য নিয়ে সতর্ক থেকে, সাবধানে থেকে আল্লাহকে ডাকুন। আমরা আশা করি এ বিপদ কেটে যাবে। এসময় মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নিয়ম রক্ষার এই সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার করোনাভাইরাসের প্রেক্ষাপট তুলে ধরেন।
সূত্র: https://evergreen64.info/

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget