আজকের শীর্ষ খবর ডেস্ক:
আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন। তিনি বকশিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবি, শিক্ষানুরাগী ও সাবেক প্রাদেশিক আইন পরিষদ সদস্য। তিনি কর্মবীর, সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আদর্শবান জনপ্রিয় ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন তিনি। তিনি হলেন সবার প্রিয় অ্যাডভোকেট আশরাফ হোসেন। বিশিষ্ট আইনজীবি, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক আইন পরিষদ সদস্য অ্যাডভোকেট আশরাফ হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের সরকারবাড়ীর এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৯৩৭ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম মকবুল হোসেন সরকার। সালে বিএ পাশ করে ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রের এলএলবি ডিগ্রি লাভ করেন। এলএলবি পাশ করে ময়মনসিংহ বারে যোগ দিয়ে আইন পেশা শুরু করেন।তিনি ছাত্র জীবন থেকেই স্বাধীনচেতা ছিলেন। স্কুল জীবনেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। জামালপুর আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষা জীবন শেষে আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি রাজনৈতিক ও সমাজ সচেতন ব্যক্তি হিসেবে এলাকায় তার বেশ পরিচিতি রয়েছে। বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালনসহ এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের প্রথম নির্বাহী কমিটির আহবায়ক। তিনি খয়ের উদ্দিন মাদ্রাসা ও উলফাতুন্নেসা বালিকা বিদ্যালয়সহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বকশিগঞ্জ ইউনিয়ন থেকে বকশিগঞ্জ থানা ও উপজেলায় উন্নীত করার আন্দোলনের মূল ব্যাক্তি ছিলেন তিনি। বকশিগঞ্জের আজ যে অবয়ব বা উন্নতি তার ভিত তৈরী করে গিয়েছিলেন তিনি। ১৯৫৮ সালে গঠিত ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা ছিলেন এবং ৫২’র ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১ (বর্তমানে জামালপুর-১) থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হন। পরবর্তীতে গণপরিষদ সদস্য। বাংলাদেশের সংবিধান অনুমোদনকারীদের অন্যতম। জামালপুর জেলা হিসাবে ঘোষিত হওয়ার পর প্রথম পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে দ্বায়িত্ব পালন করেন। তিনি ৪ পুত্র এবং ১ কন্যা সন্তানের জনক ও একজন সফল পিতা। তিনি বর্তমানে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এবং বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

Post a Comment