আজকের শীর্ষ খবর ডেস্ক:
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে নন এমপিও শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়।
করোনাভাইরাস পরিস্থিতে ক্ষতিগ্রস্থ নন এমপিও শিক্ষক কর্মচারিদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণের জন্য সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০০ জন শিক্ষক কর্মচারির মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের 'কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ' হতে ঈশ্বরগঞ্জ উপজেলার ২৯ জন ছাত্রছাত্রীদের অনুকূলে বিশেষ মঞ্জুরি হিসেবে মোট এক লক্ষ একান্ন হাজার টাকার বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে সোমবার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মহামুদা হাসান পলি, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ|
ঈশ্বরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ|
Location:
Mymensingh, Bangladesh

Post a Comment