হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ময়মনিসংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২০১৯-২০ অর্থবছরের এডিপির বরাদ্ধকৃত অর্থে ৯টি ওয়ার্ডের ২’শ পরিবারের মাঝে ৪টি রিং এবং ১টি করে স্লাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার।
উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিতরণ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, পৌর সচিব কামরুল হক, সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, কাউন্সিলর শহীদুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরগঞ্জে স্যানিটেশন সামগ্রী বিতরণ |
আজকের শীর্ষ খবর ডেস্ক:
Location:
Mymensingh, Bangladesh

Post a Comment