ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ নারী |

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ নারী |

আজকের শীর্ষ খবর ডেস্ক:



প্রতিকী ছবি।
**********
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই নারী। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ স্থানীয় সময় বিকেলে বজ্রপাতে উপজেলার বড়হিত ইউনিয়নের মধ্যপালা গ্রামের ইউনুছ আলীর পুত্র শহীদ মিয়া (৪৫) বাড়ি থেকে কাঠাল বাজারে যাওয়ার পথে কুদালিয়া বিলের পাশে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পৌরশহরের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে জমিলা খাতুন (৭০) ও তার কন্যা ঝড়না (৪০) বজ্রপাতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget