হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
"মুজিব বর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিব বর্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার পৌর শহরের স্কুল কলেজসহ বিভিন্ন স্থানে শতাদিক ফলজ ও বনজ গাছের চারা রোপন এবং বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রেজাউল হাসান, শিহাবুল আলম, মাহমুদ হাসান সুমন, প্রমুখ।
উপজেলা ছাত্রলীগকর্মী রেজাউল হাসান জানান, জাতির পিতার জম্মশতবর্ষ উপলক্ষে গাছ লাগাতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি, আসুন আমরা সবাই জাতির পিতার আদর্শ বুকে ধারন করে বেশি বেশি বৃক্ষ রোপন করি ।
ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি|
আজকের শীর্ষ খবর ডেস্ক:
Location:
Mymensingh, Bangladesh

Post a Comment