জামালপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যা মামলায় অর্থদণ্ডসহ এক আসামির ফাঁসি ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যা মামলায় অর্থদণ্ডসহ এক আসামির ফাঁসি ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

      আজকের শীর্ষ খবর ডেস্ক


আদালত সূএে জানা যায় যে, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে পলাতক সব আসামির বিরুদ্ধে দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। মামলার বিবরণ অনুযায়ী জানা যায় যে, পৈত্রিক সম্পত্তি নিয়ে কুমারগাতী এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে মো. আ. রইচের সাথে তার ভাইদের সাথে বিরোধ চলছিল। বিরোধ নিয়ে ২০০৭ সালের ১৬ জুন শনিবার সকাল ৯টার দিকে আনছার আলী প্রামাণিক আ. রইচের ছেলে মমিনের সাথে ঝগড়া বাধায়। ঝগড়ার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রইচের বাড়িতে হামলা চালায় আসামিরা। আনছার আলী তার হাতে থাকা কুড়াল দিয়ে মমিনের মাথায় কোপ দেন। অন্য আসামিরা লাঠি দিয়ে মমিনের মাথাসহ সারা শরীরে আঘাত করে তাকে গুরতর আহত করেন। গুরুতর আহত মমিন (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৭ সালের ১৮ জুন সকাল সাড়ে ৫টায় মারা যান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জামালপুর সদর উপজেলার কুমারগাতী এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে আনছার আলী প্রামাণিক (৪০)। তার বিরুদ্ধে ৩০২ ধারার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অার বাকি আসামীদের মধ্যে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা একই এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে কলম প্রামাণিক (৪৫), প্রামাণিকের ছেলে শাহীন (২৩) ও সাইদুল (১৯), কলম প্রামাণিকের স্ত্রী শাইবানু (৪০) ও আনছার আলী প্রামাণিকের স্ত্রী শাবজান (৩৩)। বাদি পক্ষকের অাইনজীবি বলেন এতে তারা সন্তুষ প্রকাশ করেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget