জামালপুর_জেলার ৭ উপজেলায় ইউএনওদের বাস ভবনে সশস্ত্র আনসার মোতায়েন |

জামালপুর_জেলার ৭ উপজেলায় ইউএনওদের বাস ভবনে সশস্ত্র আনসার মোতায়েন |

     আজকের শীর্ষ খবর ডেস্ক: 


জামালপুর জেলার ৭ উপজেলায় সরকারী নির্দেশ মোতাবেক ইউএনওদের বাস ভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। ৩- সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাজমুল আশফাক জানান, জামালপুর জেলার ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আপাতত প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ৪ জন আনসার সদস্যর জন্য ২টি করে শর্টগান দেওয়া হয়েছে। মোতায়েন করা আনসার সদস্যদের থাকার ও জ্বালানীর ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। আর খাদ্য সামগ্রী সরবরাহ করবে আনসার দপ্তর। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ৪ জন করে মোতায়েন থাকবে। আনসার সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবেন বলে আশা করেন তিনি। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের নিরাপত্তায় অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ইউএনওদেরকে আনসার সদস্যদের থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন জানান, তিনি ছুটিতে আছেন। তবে তাঁর সরকারি বাসভবনে ৪ জন আনসার সদস্য মোতায়েনের খবর তিনি নিশ্চিত হয়েছেন। আনসার সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget