আজকের শীর্ষ খবর ডেস্ক:
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠিয়ে যৌন হয়রানি করার অভিযোগ আসায় সেই অভিযুক্ত শিক্ষককে মাহবুবুর রহমান (সোজান) অন্যত্র বদলি করা হয়েছে। জামালপুর জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, জনাব ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক জামালপুর জেলা আওয়ামীলীগ) হস্থক্ষেপে তাকে বদলি করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান। বিভাগীয় তদন্ত শেষে অপরাধীর চূড়ান্ত শাস্তি দাবি করছি। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জামালপুরবাসী।

Post a Comment