দুর্বৃত্তদের হামলায় নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন গুরুতর আহত |

দুর্বৃত্তদের হামলায় নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন গুরুতর আহত |

   আজকের শীর্ষ খবর ডেস্ক:


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল লতিফ (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে ওই ঘটনা ঘটে। তিনি নকলা পৌর শহরের বাজারদী গ্রামের বাসিন্দা ও মৃত আবেদ আলীর পুত্র। তার অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তার উপর হামলা হয়েছে তা এখনও জানা যায়নি। জানা যায়, আব্দুল লতিফ শুক্রবার ভোরে আযান দেয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাবার পথে কায়দা-বাজারদি গোরস্থান সংলগ্ন পাকা রাস্তার ওপর কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসীর এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বপন(২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget