সরিষাবাড়ীর কৃত্রি সন্তান তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন,শেখ হাসিনার সংগঠন,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে — তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীর কৃত্রি সন্তান তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন,শেখ হাসিনার সংগঠন,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে — তথ্য প্রতিমন্ত্রী

আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরনির্বাচিত সংবাদরাজনীতিসরিষাবাড়ী

শেখ হাসিনার সংগঠন,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে — তথ্য প্রতিমন্ত্রীআবুল হোসেন,নিজস্ব প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন,আমার দল মাথা উঁচু করে থাকবে,আওয়ামী লীগ জয়বাংলার,বঙ্গবন্ধু,শেখ হাসিনার সংগঠন,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে,মাথা নিচু করবে না।

বিএনপি’র তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আগামী ১৫ ফেব্রুয়ারী জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিশাল জন সভাকে সফল করার জন্য এক জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আগামী ১৫ ফেব্রুয়ারী জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে বিশাল জন সভাকে সফল করার জন্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আন্তরিকতার সহিত যথা সময়ে হাজির হওয়ার জন্য আহব্বান জানান।
জরুরী সভায় তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রারাম্ভে জাতীয় চার নেতা,ভাষা আন্দোলনের শহীদ, গণতান্ত্রিক আন্দোলন,মুক্তি স্বাধিনতা আন্দোলনে বাঙ্গালী জাতির যত অর্জন বাংলার লক্ষ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছিল তাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন।
সভায় , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।
অনান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন,বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর আওয়ামীি লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মিজানুর রহমান,মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জোহরা লতিফ,সাধারন সম্পাদক মাহমুদা শিখা,
উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল ইসলাম বজলু প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সভাটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ।
সূত্র: জামালপুর লাইভ

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget