September 2020

    আজকের শীর্ষ খবর ডেস্ক:


নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সাবেক অধ্যক্ষের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু |


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: আর্থিক দুর্নীতি, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী, ব্যাংকের গচ্ছিত টাকার হিসাব বিবরণী দাখিল না করা, জমি সংক্রান্ত ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাগজ পত্রাদী বুঝিয়ে না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) প্রফেসর ড. বিমল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালের ১৭ আগস্ট যোগদান করেন এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক প্রফেসর ড. বিমল চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, আমরা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে আজ তদন্তে এসেছি। স্থানীয় নেতৃবৃন্ধের অনুরোধে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন আর্থিক হিসাব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলীকে বুঝিয়ে দিবে বলে এই মর্মে লিখিত অঙ্গিকার করেছেন। তাই আমরা তদন্তের সময় আরো ১৫দিন বৃদ্ধি করি। তবে আমরা আইগতভাবে যেটা করার সেটাই করব।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, চাকুরীকালীন সময় ভুলত্রুটি হতেই পারে। প্রতিষ্ঠান যদি আমার কাছে কোন অর্থ পায় তা আমি ১৫ দিনের মধ্যে পরিশোধ করে দিব। তাছাড়া যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সেটা সংশোধনের চেস্টা করবো। আমি যতদিন অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলাম ততদিন সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। এসময় নকলা উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন , নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম জিন্নাহ , ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার পৌরমেয়র হাফিজুর রহমান লিটন , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও কলেজের শিক্ষক , কর্মচারীগন উপস্থিত ছিলেন ।


   আজকের শীর্ষ খবর ডেস্ক:

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে  বৃক্ষরোপণ কর্মসূচি।

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সদস্য ও সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান বাবুর উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দিন ব্যাপি উপজেলার কাবারিয়া বাড়ী, এড. মতিয়র রহমান তালুকদার রেলষ্টেশন, বারইপটল শহীদনগর রেলষ্টেশন চত্তরে এ গাছ লাগানো হয়।
ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমাদের এ বৃক্ষ রোপণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় অব্যহত রাখার জন্য তার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল আলম সামি, জেলা ছাত্রলীগ সদস্য মোঃ আসাদুজ্জামান বাবু, ছাত্রলীগের রবি, ফরহাদ, নাইম, রাকিব, সাব্বির, রাজন, নাজমুল, মানিক চন্দন, পন্ডিত বাবু, জয়, সাগর ও বিপু।

  আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ ।

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: নকলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিও ৪২ জন শিক্ষক ও ১০ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র বিশেষ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টায় নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান নকলা উপজেলার নন এমপিও ৪২ জন শিক্ষকদের প্রত্যেককে ৫ হাজার টাকা এবং ১০ জন কর্মচারীকে জনপ্রতি ২ হাজার পাঁচশ টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রদান করা হয়। এসময় নকলা উপজেলা ভূমি অফিসার কাওসার আহমেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।


  আজকের শীর্ষ খবর ডেস্ক:

হুইপ আতিকের রোগমুক্তি কামনায় শেরপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল।

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি শেরপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম পি, কোভিট -১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার রোগ মুক্তি কামনায় ২৮ সেপ্টেম্বর সন্ধা সাড়ে সাতটায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম, সহঃ সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, সিনিয়র সদস্য ফজলুল কবীর সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন সাংবাদিক নাঈম।


  আজকের শীর্ষ খবর ডেস্ক:

শেরপুরে পাসপোর্ট ভবনের জমি অধিগ্রহণকৃত ভূমির মালিককে চেক বিতরণ ও দখল হস্তান্তর।

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি পাসপোর্ট অধিদপ্তর শেরপুরের যাবতীয় কার্যক্রম নির্বাহের জন্য পৃথক ভবন নির্মাণের উদ্দেশ্যে অধিগ্রহণকৃত ভূমির মালিককে ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণের মাধ্যমে দখল হস্তান্তর করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা এলাকায় ভবন নির্মাণের স্থানে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন এবং পাসপোর্ট অধিদপ্তর, শেরপুর এর উপসহকারী পরিচালকের হাতে দখল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর তনিমা আফ্রাদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
Solaiman Tarafder


  আজকের শীর্ষ খবর ডেস্ক:

Foodpanda যাত্রা শুরু করল জামালপুর জেলায়! "Food panada এখন পুরো জামালপুরে  খাবার ডেলিভারি সার্ভিস দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচেছ! " দক্ষিণ কাচারিপাডা,জামালপুর থেকে সকল কার্যক্রম চলবে বলে জানা যায়!

Foodpanda যাত্রা শুরু করল জামালপুর জেলায়! "Food panada এখন পুরো জামালপুরে খাবার ডেলিভারি সার্ভিস দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচেছ! " দক্ষিণ কাচারিপাডা,জামালপুর থেকে সকল কার্যক্রম চলবে বলে জানা যায়! এই লক্ষ্যে ডেলিভারি ম্যান নিয়োগ শুরু করেছে।একটি সাইকেল বা মটর সাইকেল এবং ফোন থাকলেই চাকুরি পাবে। এতে করে কলেজ ও অনার্স পড়ুয়াদের পার্ট টাইম চাকুরির সুবিধা পাবে।জামালপুরের অনেক খাদক পিপাসুরা FOOD PANDA কে ধন্যবাদ# জানান।


  আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরের বিআরটিসি বাসের সামনের দুটি চাকা খুলে পড়ে!! ড্রাইভার এর বিচক্ষণতায় রক্ষা!

তারাকান্দি থেকে সিলেট গামী বিআরটিসি বাস অাজ বড় দূ্ঘটনা থেকে বেচে ফিরল পুরো বাসের যাএী! মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেন পুরো বাসের যাএী!"সকল যাত্রী নিরাপদে আছে।


ঘটনাসুএে জানা যায় যে,বাস চলা সময়ে সামনের দুটি চাকা খুলে পড়ে যায়। আল্লাহর হুকুমে ড্রাইভার এর বিচক্ষণতায় রক্ষা পায় সকল যাএী!"

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

Google সার্চ লিস্টে ১ ম Jamalpur_DC_office.

গত ১মাসের সার্চ লিস্টে পুরো বাংলাদেশে, Google সার্চ লিস্টে সবার উপরে থাকা বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১ নাম্বার জায়গা দখলকারী ঐতিহাসিক #Jamalpur_DC_office..

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

ঈশ্বরগঞ্জে সুজন কমিটি গঠিত |

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শৈলী কিন্ডার গার্টেনে সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন কমিটি গঠন করা হয়েছে। এসময় সুজনের জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এলাকা সমন্বয়কারী এ.এন.এম. নাজমুল হোসাইন। কমিটির কার্যনির্বাহী নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি সাইফুল ইমলাম তালুকদার, সহ-সভাপতি রতন ভৌমিক, অধ্যাপক মানিক চন্দ্র দেবনাথ, ইছমতারা বেগম, সম্পাদক অধ্যাপক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, জামাল আহাম্মেদ, সম্পা কৈরী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। কমিটির সদস্যরা হলেন মুক্তা কৈরী, বায়জীদ আলম, আব্দুল্লাহ আল মামুন, রোকসানা আক্তার, আব্দুস সামাদ শিমুল, উবায়দুল্লাহ রুমি, মো. আনোয়ারুল হক, ডা. রাজেশ চক্রবর্তী (পার্থ),হোসাইন মুহাম্মদ তারেক,সাহীনারা বেগম, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল নোমান,রাজীব গৌড়, প্রদীপ মিত্র, নুশরাত জাহান, শিপ্রা কুর্মী, জয় কুমার ঘোষ, অনামিকা সরকার জুঁই, জান্নাতুল ফেরদৌস, সুমি রানী দে, দিলসাদ আক্তার স্বর্ণা। ১৩ সদস্য উপদেষ্ঠা কমিটিতে রয়েছেন আব্দুল আউয়াল, হাসিম উদ্দিন আহম্মেদ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, ডা. নুরুল ইসলাম তালুকদার, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন কামাল, ফেরদৌস কোরাইশী টিটু, ফারুক ইফতেখার সুমন, মো. সেলিম, মনি লাল বনিক, আতাউর রহমান, রুহুল আমীন রিপন ও মো. উমর ফারুক।

      আজকের শীর্ষ খবর ডেস্ক:

করোনায় লোকশূন্য বাংলাদেশি  চিকিৎসা  নগরী ভারতের ভেলুরের সিএমসি !!!

করোনার ভয়াল থাবায় পুরোপৃথিবী যেখানে থমকে দাঁড়িয়ে!! করোনার ২য় নগরীর অাজ ভীরত!!প্রায় থমকে গেছে ভারতের বিভিন্ন ব্যাস্ত নগরী; তেমনি ভারতের সিএমসি (মাদ্রাজ নামে বাংলাদেশে পরিচিত) হাসপাতালেও নাম মাএ ৪-৫% রোগীর দেখা মিলছে!” পূর্বের ইতিহাস দেখলে দেখা যায় যে,৮০—৮৫% বাংলাদেশি চিকিৎসা সেবা নিত। তবে করুনার জন্য মেডিকেল ভিসা বন্ধ হয়ে যায়!! তবে সীমিত পরিসরে ভিসা দেওয়া শুরু হয়েছে।শুধুমাএ জরুরী ভিতিতে কিছু ভিসা দেওয়া হতেছে! ভারতে যাওয়ার জন্য শুধুমাএ বিমান চলাচল করছে।(খুবই সীমিত অাকারে)। ভারতে অাসার ৭২ ঘন্টা অাগে Covid-19. নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক! সিএমসি হাসপাতালের IRO –এর তথ্যমতে ভারতীয় নাগরিক এবং জরুরী বাংলাদেশি খুব সীমিত অাকারে সেবা পাচেছ! সিএমসি হাসপাতালের ডা:দের পরামর্শে COVID-19 টেস্ট করানো হতেছে!তবে কোয়ারেনটাইন থাকা বাধ্যতামূলক দেখা যায় নি! “নতুন রোগীদের চিকিৎসা সেবা খুবই সীমিত!”তাছাড়া ভেলুরে চিকিৎসারতদের নানাবিধ সমস্যার সমমুখিন হতেছে। খাবার ও থাকার হোটেলগুলো সীমিত অাকারে চলমান।তবে বাঙালী সকল খাবার হোটেল একেবারে বন্ধ রয়েছে। “হোটেল মালিকরা করুনার পর থেকে তাদের হোটেল বন্ধ রয়েছে! অাগামী মাস থেকে হোটেল খুলার কথা জানান!” “*করুনা পরিস্থিতি উওরে দ্রুত, জনজীবন চালু হবে এটাই সবার প্রত্যাশা!”* (সহযোগীতা করেছেন:বাপিদা, ভারত)

  আজকের শীর্ষ খবর ডেস্ক: 

বকশীগঞ্জে একটি তক্ষক  সহ আট  জনকে আটক করেছে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আকরাম হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বকশীগঞ্জ পৌরশহরের আলিবাবা হোটেলের সামনে থেকে এই চক্রের মূল হোতা শামছুর রহমান, নুর আলম ও তারেক রহমান ওরফে বিপ্লবকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রাতেই মাটিফাটা এলাকায় হাসান ওরফে হিপুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধারসহ ওই চক্রের আরো ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার এলাকার সাইদুর রহমানের ছেলে শামছুর রহমান সুমন (৪০),নবীনপুর এলাকার আবুল হাশেমের ছেলে নুর আলম (৩৮),কর্নঝোড়া এলাকার আজিজুর রহমানের ছেলে আল আমিন (৩৮),সুলতান মাহমুদের ছেলে আবদুল হালিম (৩০),শ্রীবরদী এলাকার সৈয়দুর রহমানের ছেলে জিয়ার আলী (৪৫),মাটিফাটা এলাকার বাছির উদ্দিনের ছেলে খালিদ হাসান ওরফে হিপুল(৪৮),বকশীগঞ্জ উপজেলার যদুরচর এলাকার সিরাজুল হকের ছেলে হাসান তারেক ওরফে বিপ্লব(৪২) ও দাড়িপুরা এলাকার আবদুল খালেকের ছেলে আবজাল শরিফ (৩৮)।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

জামালপুর জেলার করোনা আপডেট   ২০ সেপ্টেম্বর ২০২ |
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১৫ জন (সদর- ১৩ জন, মেলান্দহ- ১ জন, ইসলামপুর- ১ জন) COV,ID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৪৮৭ জন (সদর ৭৩৩ জন, মেলান্দহ ১১৯ জন, মাদারগঞ্জ ৮৫ জন, ইসলামপুর ১৯০ জন, সরিষাবাড়ী ১৭৪ জন, দেওয়ানগঞ্জ ৫৫ জন, বকশীগঞ্জ ১৩১ জন)। সর্বশেষ সুস্থ ১৩ জন (হোম আইসোলেশনে- সদর)। সর্বমোট সুস্থ ১৩১৮ জন (সদর ৬৬১ জন, মেলান্দহ ১০০ জন, মাদারগঞ্জ ৭৬ জন, ইসলামপুর ১৭৬ জন, সরিষাবাড়ী ১৩২ জন, দেওয়ানগঞ্জ ৪৮ জন, বকশীগঞ্জ ১২৫ জন)। সর্বশেষ মৃত্যু ০ জন। সর্বমোট মৃত্যু ২২ জন (চিকিৎসাধীন ১৬ জন - সদর ৬ জন, দেওয়ানগঞ্জ ১ জন, মেলান্দহ ২ জন, সরিষাবাড়ী ৫ জন ও মাদারগঞ্জ ২ জন) (মৃতের নমুনায় ৬ জন - ইসলামপুর ৩ জন, মেলান্দহ ১ জন, বকশীগঞ্জ ১ জন, সরিষাবাড়ী ১ জন)। সর্বশেষ রেফার্ড ০ জন। মোট রেফার্ড ৩২ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৮১ টি। মোট নমুনা সংগ্রহ ১৩০৫৪ টি। কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৮১ টি। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৮১ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৪ জন এবং ছাড়পত্র ২৪৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১২৪ জন এবং ছাড়পত্র ১০৬৪ জন। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন। মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।


 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

কোটিপতি হতে চান!!!

স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি করুন!!! কোটিপতি হওয়ার নতুন রাস্তা ; এতে বড় বড় পাস ও সার্টিফিেকট লাগে না!! এটা কোন ভুলকিছু বলছি না! সাদিয়া,মালিক অাার কতজন!! এসএসসি ফেল সাদিয়া জান্নাত ৫ বছরে ৩০ কোটি টাকার মালিক। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের দেশে ৪০ কোটি আর বিদেশে ২৮৫ কোটি টাকার সম্পদ। আর স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের গাড়িচালক ৩য় শ্রেণীর কর্মচারী অষ্টম শ্রেণী পাশ ড্রাইভার মালেক শতকোটি টাকার মালিক।

এইদেশে পড়ালেখা করে তাহলে লাভটা কি? মাস্টার্স পাশ করে, এমবিএ করে ১৫-২০ হাজার টাকার চাকুরী পাওয়া যায় না। কয়েক লাখ বেকার। কেউ কেউ বেকারত্বের মর্মবেদনা নিতে না পেরে সুইসাইডও করে বসে। আর সব কোটিপতি হয় পিওন, ড্রাইভার, বাটপার, তাও দুই-চার কোটি না, শত শত কোটি টাকা.... এই সামান্য ড্রাইভার মালেকের স্ত্রীর নামে দক্ষিণ কামারপাড়ায় দুটি সাততলা বিলাসবহুল ভবন, ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম যেখানে প্রায় ৫০ টা বাছুরসহ গাভী আছে, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ। স্বাস্থ্য অধিদফতরের ক্যান্টিন প্রিয়ও তিনি পরিচালনা করেন। চালান তেল চুরির সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদফতরের যত গাড়ির চালক তেল চুরি করে, তার একটি অংশ তাকে দিতে হয়। এছাড়াও আছে অস্ত্র আর জালনোটের ব্যবসা এবং চাঁদাবাজি। মালেক নিজে ডিজির জন্য বরাদ্দকৃত একটা সাদা পাজেরো জিপ গাড়ি নিয়মিত ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। এটা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের আরো দুটি গাড়ি মালেক ব্যবহার করতেন। এর মধ্যে একটি পিকআপ গাড়ি, যা নিজের গরুর খামারের দুধ বিক্রি এবং জামাতার পরিচালিত ক্যান্টিনের মালামাল পরিবহনের কাজে ব্যবহার করতেন। অন্যটি মাইক্রোবাস, সেটি তার পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করতেন। মালেক তার পরিবারের ৭-৮ সদস্যকে প্রভাব বিস্তার করে, অনৈতিক উপায়ে চাকুরী দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক, ড্রাইভার পর্যন্ত শতশত কোটি টাকার মালিক। এদেরকে ধরা হলেও মূল গডফাদাররা আছে সবাই ধরাছোঁয়ার বাইরে। এমনকি আবজালের গডফাদার টেন্ডারবাজ মিঠুকে পর্যন্ত পালিয়ে যেতে দেয়া হয়েছে যাতে মূল অপরাধীরা কেউ ধরা না পড়ে। ড্রাইভার মালেকের বস স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকেও এই ঘটনায় এখনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে শুনিনি৷ এখন হয়ত হাইস্কুলের বাচ্চারাও জীবনের লক্ষ্য রচনায় লিখবে, স্বাস্থ্য অধিদপ্তরে চাকুরি করতে চাই, অন্তত ড্রাইভার হলেও সমস্যা নাই !!
Solaiman Tarafder

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

নাভানা গ্রুপ  ২ টি  অক্সিজেন কনসেনট্রেটর  প্রদান করলো জামালপুর জেনারেল হাসপাতালে!!

জামালপুরে করোনা ভাইরাসে শনাক্ত রোগীদের সুচিকিৎসার জন্য অক্সিজেন কনসেনট্রিটর প্রদান করলেন দেশের বেসরকারি শিল্পো প্রতিষ্ঠান নাভানা গ্রুপ । রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন ব্যাবসথা অাধুনিকায়ণ করত; দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান নাভানা গ্রুপ সহযোগীতায় এগিয়ে এলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট দুটি অক্সিজেন কনসেনট্রিটর হস্তান্তর করেন ওই প্রতিষ্ঠাটি। কোভিড১৯ রোগীদের কৃত্রিম অক্সিজেনের ঘাটতি পূরণের এটি সহায়ক ভুমিকা রাখবে । জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক , দ্রুত করোনা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসার জন্য ওই দুটি অক্সিজেন কনসেনট্রিটর সিভিল সার্জন ডা, প্রনয় কান্তি দাস ও জামালপুর ২৫০শয্যার জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা,মো, মাহফুজুর রহমান সোহানের হাতে তুলে দেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে  এক্সিডেন্ট করে একি পরিবারের  ১১ জনের মধ্যে ৩ জন স্পট ডেথ।

ব্রেকিং নিউজ*

ময়মনসিংহের নান্দাইলে এক্সিডেন্ট করে একি পরিবারের ১১ জনের মধ্যে ৩ জন স্পট ডেথ। বাকিদের বেশিরভাগই আশংকাজনক। সবাইকে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়েছে।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোবারক হোসেনের ইন্তেকালে মতিয়া চৌধুরীর শোক |

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোবারক হোসেন(৬৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে......রাজিউন। তিনি ২ স্ত্রী,৩ পুত্র, ৪কন্যাসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার দুপুরে কুর্শাবাদাগৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি জানাযাপূর্ব মোবাইল ফোনে গভীর শোক ও মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক শন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । এছাড়াও নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ , উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইসচেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , সাবেক পৌরমেয়র মিজানুর রহমান , সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ , ডা: রফিকুল আলম ও নকলা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদ হোসেন বাদশা প্রমুখ জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ।

  আজকের শীর্ষ খবর ডেস্ক: 💦


জামালপুর জেলার তিতপাল্লা-ইউনিয়নে ইজিবাইক দূ্ঘটনা!!


ইজিবাইকে উলটে আহত হয়েছেন শিশুসহ একই পরিবারের পাঁচ জন। আহতদের মধ্যে ৪জনকেপ্রাথমিক চিকিৎসা দেওয়া হয়! রিপোর্ট লেখা সময়কালীন, গুরতর ১ জনকে স্থানীয় লোকদের সহায়তায় জামাললপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বন্যাকালীন সময়ে বিভিন্ন এলাকার রাস্তা ভেঙ্গে যায়!বিভিন্ন জায়গায় নিয়মিত ছোট বড় দূ্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এলাকাবসীর দাবি এলাকার রাস্তাগুলো সংস্কার করার জন্য স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় সরকার বিভাগের দৃষ্টিঅাষণ্ করেন।


 আজকের শীর্ষ খবর ডেস্ক: 


হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (প্রকল্প ইউজিআইআইপি-০৩) এর অর্থায়নে ৭ তলা ভিত্তি সম্বলিত ৩ তলা কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহীদ দারোগ আলী পৌরপার্ক সভাকক্ষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক।পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, যুগ্ন সাধারন সম্পাদক মানিক দত্ত, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক: 

শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন|

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শেরপুর পৌরসভার মেয়র ও ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ভারপ্রাপ্ত পরিচাালক আফজাল মাহমুদ শাহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, এবিএম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড (বিডিএনএল) এর চেয়ারম্যান লায়ন মোঃ ফিরোজুল ইসলাম, ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান হালিমসহ দেশের বিভিন্ন জেলার ক্যাবল অপারেটরগণ উপস্থিত ছিলেন। অনেক প্রতিক্ষার পর অবশেষে শেরপুরে ডিজিটটাল ক্যাবল নেটওয়ার্কের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে টাউন হলে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে তিনি শহরের তেরা বাজারে শেরপুর জেলা ক্যাবল ফিড মালিক সমিতির কার্যালয়ে ডিজিটাল কন্ট্রোল রুমের ফিতা কেটে এর যাত্রা শুরু করেন। ফলে এখন থেকে ডিজিটাল কন্ট্রোল রুমের মাধ্যমে শেরপুর জেলার প্রায় ৪০ হাজার ক্যাবল নেটওয়ার্ক গ্রাহক তাদের টেলিভিশন সেটে চকচকে ঝকঝকে নিখুঁত ছবি দেখতে পারবেন। শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের আওতায় সিলভার, গোল্ড ও প্লাটিনাম নামে তিনটি পরিসেবা এখন থেকে চালু থাকবে। ক্যাবল গ্রাকরা তাদের পছন্দমত পরিসেবা গ্রহণ করতে পাবেন বলে জানান উদ্যোক্তারা।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:

নকলায় মতিয়া চৌধুরী এমপির  পক্ষে  সুরক্ষা সামুগ্রী হস্তান্তর |

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় সাবেক কৃষি মন্ত্রী ও নকলা নালিতাবাড়ী আসনের এম পি বেগম মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন ও নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের কাছে সুরক্ষা সামুগ্রী হস্তান্তর করা হয়। এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,নকলা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম রেনু ও জেলা পরিষদ সদস্য আন্জুমানারা রুমি উপস্থিত ছিলেন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:


জামালপুর জেলার করোনা আপডেট ১৮ সেপ্টেম্বর ২০২০ : জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ৭ জন (সদর- ৪ জন, মাদারগঞ্জ- ১ জন, সরিষাবাড়ী- ১ জন, দেওয়ানগঞ্জ- ১ জন) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৪৬৬ জন (সদর ৭১৫ জন, মেলান্দহ ১১৮ জন, মাদারগঞ্জ ৮৫ জন, ইসলামপুর ১৮৯ জন, সরিষাবাড়ী ১৭৪ জন, দেওয়ানগঞ্জ ৫৫ জন, বকশীগঞ্জ ১৩০ জন)। সর্বশেষ সুস্থ ০ জন। সর্বমোট সুস্থ ১৩০৫ জন (সদর ৬৪৮ জন, মেলান্দহ ১০০ জন, মাদারগঞ্জ ৭৬ জন, ইসলামপুর ১৭৬ জন, সরিষাবাড়ী ১৩২ জন, দেওয়ানগঞ্জ ৪৮ জন, বকশীগঞ্জ ১২৫ জন)। সর্বশেষ মৃত্যু ০ জন। সর্বমোট মৃত্যু ২২ জন (চিকিৎসাধীন ১৬ জন - সদর ৬ জন, দেওয়ানগঞ্জ ১ জন, মেলান্দহ ২ জন, সরিষাবাড়ী ৫ জন ও মাদারগঞ্জ ২ জন) (মৃতের নমুনায় ৬ জন - ইসলামপুর ৩ জন, মেলান্দহ ১ জন, বকশীগঞ্জ ১ জন, সরিষাবাড়ী ১ জন)। সর্বশেষ রেফার্ড ০ জন। মোট রেফার্ড ৩১ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৮১ টি। মোট নমুনা সংগ্রহ ১২৮৬৮ টি। কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন। সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৮১ টি। সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৮১ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৪ জন এবং ছাড়পত্র ২৪৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৭ জন এবং ছাড়পত্র ১০৫১ জন। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন। মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।


 আজকের শীর্ষ খবর ডেস্ক:


জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৭- সেপ্টেম্বর বিকেলে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদে মুজিব বর্ষ উপলক্ষে পরিষদের কর্মরত চকিদার ও দফদার এবং মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়। ছাতা বিতরন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন।

 আজকের শীর্ষ খবর ডেস্ক:


সরকারি আশেক মাহমুদ কলেজ,জামালপুর কলেজের একাদশ স্রেণীর ২০১৯-২০ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষা অনলাইনে নেওয়া হবে। পরিক্ষা পদ্ধতি হবে ৫০ মার্কের নৈব্যওিক!
নৈব্যওিক পরিক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে। সেই অনুয়ায়ী শিক্ষা্থীদের নির্দেশনা প্রদান করেন। *নোটিশ বোর্ড*
Solaiman Tarafder


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget