আজকের শীর্ষ খবর ডেস্ক:
জামালপুরে দায়িত্বে থাকাকালীন কৃষি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা আত্মসাতের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দুই মেয়াদে মোট ৭ বছর ও পলাতক অপর দুজনের ৩ বছরের বিনাশ্রম দণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতে স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এ অাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ৪ ব্যাংক কর্মকর্তা হলেন কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদ ও মো. আজিজুল হক, ওই শাখার সাবেক ২য় কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও নরুন্দি শাখার সাবেক ঊর্ধতন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অপর দুজন হলেন মাদারগঞ্জ উপজেলার উত্তর জোড়খালি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আশরাফ হোসেন ও জোড়খালি বাজার এলাকার কোরবান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।অপর দুই আসামি মো. আশরাফ হোসেন ও মো. শফিকুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তারা আরও ৪ মাসের বর্ধিত কারাদণ্ড ভোগ করবেন বলে রায়ে উল্লেখ রয়েছে।

Post a Comment