জামালপুরে ব্রক্ষ্রপুত্র নদের খনন কাজে বাধাদানকারীদের বাধা প্রতিহত!!

জামালপুরে ব্রক্ষ্রপুত্র নদের খনন কাজে বাধাদানকারীদের বাধা প্রতিহত!!

   আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরে  ব্রক্ষ্রপুত্র নদের খনন কাজে বাধাদানকারীদের বাধা প্রতিহত!!

মো: জাহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি :
সম্মানিত জেলা প্রশাসক, জামালপুর জনাব মোহাম্মদ এনামুল হক স্যারের নির্দেশে ব্রক্ষ্রপুত্র নদের খনন কাজে বাধাদানকারীদের বাধা প্রতিহত করে কাজ শুরু করার উদ্দেশ্যে সরেজমিনে পরিদর্শন করে রানাগাছা, শরীফপুর, লক্ষীরচর ইউনিয়নের জনসাধারণকে সরকারি খনন প্রকল্পের উদ্দেশ্যে অবহিত করা হয় এবং ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উত্তোলিত বালু স্তূপীকরণ ও ব্যবস্থাপনার জন্য সম্মানিত জেলা প্রশাসক স্যারের এঁর আদেশে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নির্ধারিত সরকারি খাস জমিতে অবৈধভাবে উত্তোলিত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত ১ টি মাহেন্দ্র গাড়ি ও ১ টি ভেকু জব্দ করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেনঃ জামালপুর সদর উপজেলার (এসিল্যান্ড) মাহমুদা বেগম। তিনি জানান যে,জনসাধারণের সহযোগিতায় ও অংশগ্রহনে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ব্রক্ষ্রপুত্র নদী খনন প্রকল্প একটি সরকারি জনকল্যাণকর ও উন্নয়নমূলক কাজ, অযথা ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে সরকারি এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জামালপুর সদরবাসীগণকে আহবান করা যাচ্ছে।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget