আজকের শীর্ষ খবর ডেস্ক:
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা.অমিত দত্ত, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, রাজস্ব খাতের আওতায় ১লক্ষ টাকা ব্যয়ে ৪শ কেজি পোনা মাছ উপজেলার কেন্দ্রীয় মসজিদ পুকুর, ঈশ্বরগঞ্জ থানা পুকুর, জামিয়া ইসলামিয়া গাফুরিয়া মাদ্রাসার ৩টি পুকুর, হর পার্বতী মন্দির পুকুর, তেলুয়ারি মাদ্রাসার পুকুর ও সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের শিন্নি বিলে মাছ অবমুক্ত করা হয়।

Post a Comment