আজকের শীর্ষ খবর ডেস্ক:
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরগঞ্জে শহীদ মতিন বিশেষ শিক্ষা একাডেমির ২১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বই ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একাডেমির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টসম্যান এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবু নাহিয়ানকে সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক চেয়ারম্যান হারিছ উদ্দিন আহম্মদসহ অন্যান্যরা।

Post a Comment