সিঁধ কেটে জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণ!

সিঁধ কেটে জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণ!

     আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী চকরিয়া গ্রামে এক গৃহবধূকে সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা গৃহবধূ ঢাকায় গার্মেন্টসে কাজ করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় চকরিয়া গ্রামের এক গৃহবধূ(২২ )গার্মেন্টসকর্মী হিসেবে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। ঘটনার দুই দিন আগে সে দেওয়ানগঞ্জের নিজ বাড়ীতে বেড়াতে আসে। ৫ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে সে নিজ ঘরেই ঘুমিয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। ধর্ষিতার চিৎকার শুনে পার্শ্ববর্তী তোফাজ্জল নামে এক বৃদ্ধ লোক এগিয়ে এলে বখাটেরা তাকেও মারধর করে। আমি অবগত হওয়ার পরে সেখানে পুলিশ পাঠিয়েছি- বলেও উল্লেখ করেন তিনি। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধষর্ণ মামলা হয়েছে। হাসমত (২৮) নামে ধর্ষকের এক সহযোগীকে আজ গ্রেফতার করা হয়েছে। ধর্ষকসহ বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget