আজকের শীর্ষ খবর ডেস্ক:
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ৬ জন (সদর- ২ জন, মেলান্দহ- ২ জন, সরিষাবাড়ী- ২ জন) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৩৯৩ জন (সদর ৬৭৭ জন, মেলান্দহ ১১৫ জন, মাদারগঞ্জ ৮০ জন, ইসলামপুর ১৮৩ জন, সরিষাবাড়ী ১৬১ জন, দেওয়ানগঞ্জ ৫০ জন, বকশীগঞ্জ ১২৭ জন)।
সর্বশেষ সুস্থ ৪ জন (হাসপাতাল আইসোলেশনে- সদর ৩ জন, সরিষাবাড়ী ১ জন)।
সর্বমোট সুস্থ ১১৭৭ জন (সদর ৫৬৯ জন, মেলান্দহ ৯৯ জন, মাদারগঞ্জ ৬৫ জন, ইসলামপুর ১৬৫ জন, সরিষাবাড়ী ১২২ জন, দেওয়ানগঞ্জ ৪৭ জন, বকশীগঞ্জ ১১০ জন)।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ২২ জন
(চিকিৎসাধীন ১৬ জন - সদর ৬ জন, দেওয়ানগঞ্জ ১ জন, মেলান্দহ ২ জন, সরিষাবাড়ী ৫ জন ও মাদারগঞ্জ ২ জন)
(মৃতের নমুনায় ৬ জন - ইসলামপুর ৩ জন, মেলান্দহ ১ জন, বকশীগঞ্জ ১ জন, সরিষাবাড়ী ১ জন)।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৩১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৮২ টি।
মোট নমুনা সংগ্রহ ১২০৬৫ টি।
কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৮২ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৮২ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৫ জন এবং ছাড়পত্র ২৪১ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৭১ জন এবং ছাড়পত্র ৯৩০ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।
মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।
প্রচারে-
মোঃ আনিছুর রহমান
জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার
সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর।
---------------------------------------------------------------------
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২, নকলা ও শ্রীবরদীতে ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৪২ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭.৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৮৪ জন, যা মোট শনাক্তের ৮৭ ভাগ। আর ৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট শনাক্তের ২.০৫ ভাগ।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত আক্রান্ত ৪৪২ জনের মধ্যে শেরপুর সদরে ২১৮, নকলায় ৬৯, নালিতাবাড়ীতে ৭৮, ঝিনাইগাতীতে ৩৮ ও শ্রীবরদী উপজেলায় ৩৯ জন রয়েছেন। তাদের মধ্যে ১২ জন চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৬৮৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৬৬৮ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৬ জনের।

Post a Comment