স্কুল-কলেজ খুলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়, জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

স্কুল-কলেজ খুলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়, জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

  আজকের শীর্ষ খবর ডেস্ক

স্কুল-কলেজ খুলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়, জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ খুলে দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্কুল-কলেজ খোলা ও পরীক্ষা নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলো এখন করোনার লেটেস্ট যে সার্কুলার তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়া হয়েছে। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো (বিধি-নিষেধ) দেয়ার মতো অবস্থা নেই। সেজন্য গত ১০ থেকে ১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে। যদিও ধরা পড়ছে। কিন্তু কী করবে, কতদিন আর বন্ধ রাখা যাবে? এজন্য আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি।’




Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget