ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন |

ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন |

     আজকের শীর্ষ খবর ডেস্ক:

ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন |

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় আরসিসি প্রাইমারী ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে দত্তপাড়া এলাকায় ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। দত্তপাড়া নলগরিয়া বিলের সম্মুখ হতে পশ্চিম দিকের অংশে ২কোটি ৩৭লক্ষ টাকা ব্যয়ে ৫শ ৩০মিটার আরসিসি ড্রেন নির্মান কাজ বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঈশ্বরগঞ্জ পৌরসভা। উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় বর্তমান মেয়রের সময়কালের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে পুনরায় আগামী নির্বাচনে বিজয়ী করার আহবান জানান বক্তরা। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ছামিউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, আব্দুল হাই, প্যানেল মেয়র খলিলুর রহমান বাচ্চু, হোসেন আলী মন্ডল, মুখলেছুর রহমান প্রমুখ।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget