জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ ফার্মেসীগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ ফার্মেসীগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

      আজকের শীর্ষ খবর ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ ফার্মেসীগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


গত বুধবার(৪ নভেম্বর) সকালে পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী হাসপাতাল সংলগ্ন ও শিমলা বাজার এলাকায় কয়েকটি ওষুধ ফার্মেসীতে এ অভিযান চালানো হয় । উক্ত অভিযানকালে ৭টি ওষুধ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার কারণে ।
জানা গেছে, সরিষাবাড়ী হাসপাতালের সম্মুখে ভাই ভাই মেডিকেল হল ৩ হাজার, মাহাদী মেডিকেল হল ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল হল ২ হাজার, মাওয়া মেডিসিন কর্ণার ১ হাজার, ইউসুফ মেডিকেল হল ২ হাজার এবং শিমলা বাজার ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিন ১ হাজার ৫’শত টাকা ও অঞ্জলী ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত ভ্রমমাণ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও জেলা সহকারী পরিচালক গৌরী রানী বসাক প্রমুখ৷
Solaiman Tarafder



Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by RBFried. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget